Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাতভর অপেক্ষা, দুপুর পেরিয়ে বিকেল, এখনও কেন ভক্তদের সামনে এলেন না শাহরুখ?

মুম্বইয়ে মন্নতের সামনে জনজোয়ার। লাখ লাখ মানুষ দাঁড়িয়ে রয়েছেন কিং খানকে দেখবেন বলে। কেউ গাইছেন গান, কেউ আবার দাঁড়িয়ে রয়েছেন সিগনেচার পোজে।

রাতভর অপেক্ষা, দুপুর পেরিয়ে বিকেল, এখনও কেন ভক্তদের সামনে এলেন না শাহরুখ?

প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 2 November 2024 17:56

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে মন্নতের সামনে জনজোয়ার। লাখ লাখ মানুষ দাঁড়িয়ে রয়েছেন কিং খানকে দেখবেন বলে। কেউ গাইছেন গান, কেউ আবার দাঁড়িয়ে রয়েছেন সিগনেচার পোজে। দূরদূরান্ত থেকে এসেছেন ভক্তরা। কেউ আবার গাইছেন 'চাঁদ তারে তোর লায়ুঁ'। কারও মুখে শোনা যাচ্ছে 'কেহতে হ্যায় আগর কিসি চিজ কো দিল সে চাহো...'। অপেক্ষা একটাই। শাহরুখ খান মন্নতের উঁচু খোলা বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের দেখা দেবেন। 

প্রথমে তার বাড়িতে সেলিব্রেশন হয়। তারপরেই মধ্য  রাতে বেরিয়ে আসেন তিনি। জন্মদিনের দিন গড়িয়ে বিকেল হতে চলল, এখনও দেখা দিলেন না ভক্তদের। তাকে একঝলক দেখার অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ ভক্তরা। এই দিনে পৃথিবীর যেই প্রান্তেই তার কাজ থাকুক না কেন, ভক্তদের জন্য মন্নতের বারান্দায় তাঁকে আসতেই হবে। সেই মুহূর্তের অপেক্ষায় থাকে গোটা মুম্বই।

বারান্দায় এসে দু’হাত মেলে দূর থেকেই তাদের জড়িয়ে ধরার আবদার করেন ভক্তরা। কিন্তু এবছর এখনও পর্যন্ত তাকে দেখা যায়নি। তবে ভক্তরা জানে সময়মতো তিনি আসবেন। এই বিশ্বাসেই মন্নতের বাইরে চলছে জন্মদিন উদযাপন। ভক্তদের বিশ্বাস তিনি আসবেন এবং আবারও জয় করবেন সেই হৃদয়গুলি, যা তিনি জিতে এসেছেন এতগুলি বছর ধরে।

একদিন আগের থেকেই ভিড় জমা শুরু হয়ে গিয়েছিল বাদশার দরবারের সামনে। পরিস্থিতি সামাল দিতে মন্নতের বাইরে মোতায়েন হয়েছে প্রচুর পুলিস। চলছে হুল্লোড়। ভিড় জমলেও ফ্যানেদের এখনও দেখা দেননি 'কিং খান' ।

সূত্রের খবর, শাহরুখ তাঁর স্ত্রী গৌরী ও কন্যা সুহানাকে নিয়ে রানি মুখোপাধ্যায়ের দিওয়ালি পার্টিতে চলে গিয়েছেন। সেখান থেকে ফিরে এসে  ভক্তদের দেখা দেবেন কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি। নেটিজেনদের মতে, সম্প্রতি সলমানের বাড়ির বাইরে গুলি ও বাবা সিদ্দিকির হত্যার ঘটনাকে কেন্দ্র করে যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে তার দিকে নজর রেখেই শাহরুখ হয়ত ঝুঁকি নিতে রাজি হননি। এখনও দিন শেষ হয়নি। ফলে আশাহত না হয়ে মন্নতের বাইরে তাঁর অপেক্ষা করছেন লক্ষ লক্ষ ভক্ত।


```