Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আলিবাগে শাহরুখের ৬০ তম জন্মদিনের গ্র্যান্ড সেলিব্রেশন, মন্নতে কি দেখা দেবেন? জানালেন নিজেই

মুম্বইয়ের মন্নতের বাইরে হাজার হাজার ভক্তের ভিড় জমেছে। কেউ এসেছেন ইন্দোনেশিয়া থেকে, কেউ আবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে। 

আলিবাগে শাহরুখের ৬০ তম জন্মদিনের গ্র্যান্ড সেলিব্রেশন, মন্নতে কি দেখা দেবেন? জানালেন নিজেই

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 2 November 2025 02:02

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের 'বাদশা' শাহরুখ খানের জন্মদিন ঘিরে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে আনন্দ-উৎসাহের পারদ তুঙ্গে। আলিবাগে নিজের বাড়িতেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ৬০ বছরের জন্মদিন উদযাপন করবেন শাহরুখ। তবে কি রবিবার সকালে তাঁকে মন্নতের বাইরে দেখা যাবে না? এই প্রশ্নই ঘুরছে ভক্তমহলে।

জানা গেছে, ফারহা খান, করণ জোহার থেকে শুরু করে বলিউড বন্ধুরা একে একে পৌঁছাতে শুরু করেছেন শাহরুখের আলিবাগের বাড়িতে। ফারহা নিজেই তাঁর ইনস্টাগ্রামে করণের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন। অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নাভেলি নন্দাকে দেখা গিয়েছে রো-রো ফেরিতে করে আলিবাগের উদ্দেশে রওনা দিতে।

এদিকে, ভক্তদের মধ্যেও শুরু হয়ে গেছে উদযাপন। মুম্বইয়ে মন্নতের বাইরে হাজার হাজার ভক্তের ভিড় জমেছে। কেউ এসেছেন ইন্দোনেশিয়া থেকে, কেউ আবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন বহু ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ভক্তরা শাহরুখের জন্মদিন উপলক্ষে খাবার বিলি করছেন, গরিবদের মধ্যে দান করছেন।

এর পাশাপাশি, পিভিআর-আইনক্স ঘোষণা করেছে 'শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল'- যেখানে দু সপ্তাহ ধরে ভারতের ৩০টিরও বেশি শহর ও বিদেশে ৭৫টিরও বেশি সিনেমা হলে দেখানো হবে শাহরুখ খানের জনপ্রিয় সিনেমাগুলি। এই উৎসব শুরু হয়েছে ৩১ অক্টোবর থেকে এবং চলবে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত।

প্রতি বছর নিজের জন্মদিন  অর্থাৎ ২ নভেম্বর মন্নতের বাইরে দেখা দেন শাহরুখ। সেখানে অপেক্ষায় থাকা অগণিত ভক্ত-অনুরাগীদের উদ্দেশে হাত নাড়ান। ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খায় মুম্বই পুলিশ। তবে এখন প্রশ্ন, এবছরও কি সেই প্রথা বজায় থাকবে? এবারও কি ভক্তদের দেখা দেবেন তাঁদের 'কিং'? সেই প্রশ্নের উত্তরও মিলেছে।

শাহরুখ খান নিজেই জানিয়েছেন, কাউকে নিরাশ করবেন না অর্থাৎ রবিবার তিনি মন্নতে থাকবেন। ইতিমধ্যেই সেখানে প্রয়োজনীয় সাফ সাফাইয়ের কাজও শুরু হয়ে গেছে। সব মিলিয়ে শাহরুখ খানের জন্মদিন শুধু ব্যক্তিগত উদযাপন নয়, বরং গোটা দেশের কাছে এক আবেগের উৎসব।


```