Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহরুখ থেকে সলমন, আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজে তারকার ঢল

ছেলের প্রথম কাজে নিজের উপস্থিতি রাখতে বিশেষ ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ। সঙ্গে দেখা যাবে সলমন খানকেও।

শাহরুখ থেকে সলমন, আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজে তারকার ঢল

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 17 September 2024 18:55

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। তাঁর পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'স্টারডম' নিয়ে কৌতুহল রয়েছে সিনে প্রেমীদের মধ্যে। জানা যাচ্ছে, এই সিরিজে থাকছেন প্রথম সারির একাধিক অভিনেতা। নাম রয়েছে বলিউড বাদশারও। 

সূত্রের খবর, ছেলের প্রথম কাজে নিজের উপস্থিতি রাখতে বিশেষ ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ। সঙ্গে দেখা যাবে সলমন খানকেও। তবে তাঁরা একই সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কি না সে নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। 

বেশ কিছু রিপোর্ট জানাচ্ছে, আরিয়ানের এই ওয়েব সিরিজে কেমিও করতে দেখা যাবে রণবীর কাপুর, রণবীর সিং, ববি দেওল, করণ জোহার, বাদশার মতো সেলেবদের। এদিকে, সলমনের অংশের শুটিং শেষ হয়েছে। আপাতত চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

বাবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আরিয়ান বলেন, 'মানুষ বাবার কাজ নিয়ে কথা বলেন। চর্চা করেন। প্রচুর অভিজ্ঞতা রয়েছে তাঁর। কাজ করে আমি ধন্য। বাবার সঙ্গে কাজ করা অনেক সহজও ছিল। যে কাজ আমার মাথা থেকে বেরত না সেই কাজ বাবা সহজেই করে দিতেন। আমি আধুনিক চিন্তাভাবনা নিয়ে কাজ করেছি, বাবা তাঁর অভিজ্ঞতা দিয়ে তাকে সাজিয়েছেন।'


```