Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাথরুমে ঢুকে অনেক কেঁদেছি, লড়াই-ব্যর্থতার কাহিনি শোনালেন শাহরুখ খান

শাহরুখ খানকে এরপর সুজয় ঘোষের ছবি কিং-য়ে দেখা যাবে।

বাথরুমে ঢুকে অনেক কেঁদেছি, লড়াই-ব্যর্থতার কাহিনি শোনালেন শাহরুখ খান

আগামী প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছেন হিন্দি ছবির জনপ্রিয় এই সুপারস্টার।

শেষ আপডেট: 19 November 2024 16:25

দ্য ওয়াল ব্যুরো: বাথরুমে ঢুকে অনেক কেঁদেছি।' জীবনের ব্যর্থতা ও লড়াই নিয়ে অকপট স্বীকারোক্তি শাহরুখ খানের। একেবারে তলা থেকে উঠে আসা বলিউডের বাদশা মঙ্গলবার দুবাইয়ের গ্লোবাল ফ্রেইট সামিটে একথা বলেন। কিং খানের তাজ মাথায় চড়ার আগে বহু ব্যর্থতা ও অসফলতার কাঁটার মুকুট পরতে হয়েছে। সেসব দিনের কথা মনে করে আগামী প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছেন হিন্দি ছবির জনপ্রিয় এই সুপারস্টার।

আপামর সকলকে তাঁর পরামর্শ আত্মসমীক্ষা করুন এবং ব্যর্থতার জন্য দুঃখ পাবেন না। একেবারেই কাঁদবেন না। মুম্বইয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রসঙ্গ তুলেই এই কথাগুলি বলেন শাহরুখ। তিনি আরও বলেন, বক্স অফিসে যদি কোনও ছবি ব্যর্থ হয়, তাহলে তার পিছনে চক্রান্ত আছে বলে মনে করার কিছু নেই। আসলে কোনও একটা কারণে এই ছবি দর্শকদের মন ছুঁতে পারেনি।

এসআরকে বলেন, তুমি যদি ব্যর্থ হও, তার জন্য এটা ভাবার কোনও কারণ নেই যে, তোমার ছবি, তোমার কাজ খারাপ হয়েছে বা ভুল হয়েছে। যেখানে তুমি কাজ করেছ সেখানকার চারপাশের জগৎকেও ভুল বোঝার প্রয়োজন নেই। তোমাকে বুঝতে হবে, মানুষ কীসে নড়েচড়ে বসে। তাদের মন কী চায়! যদি আমি দর্শকদের আবেগকে টেনে বের করে আনতে না পারি, তাহলে কোনও কাজের কাজ হবে না। গোটা ছবির কাজ যতই সুন্দর হোক, তা সাফল্যের মুখ দেখবে না।

এক প্রশ্নের জবাবে শাহরুখ স্বীকার করে নেন যে, তিনি নিজে নিজের কাজের অত্যন্ত কড়া সমালোচক। বলেন, আমার তখন নিজের উপর খুব ঘৃণা হয়। আমি তখন বাথরুমে খুব কাঁদি। আমি কারও সামনে প্রকাশ করতে পারি না দুঃখের কথা। তোমাদের বিশ্বাস করতে হবে, এই দুনিয়া তোমার বিরুদ্ধে নয়। তোমার ছবি চলেনি কেবল তোমার জন্য, এই ভুল ভাবার কোনও কারণ নেই। কিংবা এমনটাও মনে এনো না যে, এই দুনিয়ার সবাই তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এরপর তোমাকে পরবর্তী কাজে এগিয়ে যেতে হবে, বলেন শাহরুখ খান।

বলি-বাদশা আরও বলেন, যখন চারদিক থেকে হতাশা ঘিরে ধরে, তখন উঠে দাঁড়াতে হয়, এগিয়ে চলতে হয়। নিজেকেই নিজে বলুন, চুপ করো! উঠে দাঁড়াও এবং এই হতাশাকে জয় করো। কারণ জীবন চলছেই। জীবনে তাই ঘটবে, যা হওয়ার আছে। তাই জীবনকে দোষারোপ না করে নিজের কাজ করে যেতে হবে। শাহরুখ খানকে এরপর সুজয় ঘোষের ছবি কিং-য়ে দেখা যাবে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন কিং-পুত্রী সুহানা খান।


```