Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

শাহরুখের সঙ্গে জুটি বাঁধবেন কন্যা সুহানা! বাবা-মেয়েকে পর্দায় হাজির করবেন কে

আগামী জানুয়ারি মাসেই নতুন ছবিটির শ্যুটিং শুরু করতে চলেছেন শাহরুখ। এর সহ প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

শাহরুখের সঙ্গে জুটি বাঁধবেন কন্যা সুহানা! বাবা-মেয়েকে পর্দায় হাজির করবেন কে

শেষ আপডেট: 21 November 2023 16:06

দ্য ওয়াল ব্যুরো: মাঝে আর মাত্র কয়েকটা দিন। তারপরই মুক্তি পাবে শাহরুখ খানের ‘ডানকি’। চলতি বছর ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর দুর্দান্ত সাফল্যের পর নতুন ছবিটি নিয়ে শাহরুখ-ভক্তদের উন্মাদনার শেষ নেই। এরমধ্যেই খবর মিলেছে যে, আগামী জানুয়ারি মাসেই নতুন ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন অভিনেতা।

চমকের এখানেই শেষ নয়। বলিউডের অন্দরের খবর, এখানে নিজের মেয়ে সুহানা খানের সঙ্গে জুটি বাঁধবেন শাহরুখ। ‘কাহানি’ খ্যাত পরিচালক সুজয় ঘোষ পরিচালনা করবেন এই ছবিটি, যার নাম রাখা হয়েছে ‘কিং’। জানা গিয়েছে, বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে গল্পটি লেখা হলেও আদতে সিনেমাটি অ্যাকশন থ্রিলার।

এই ডিসেম্বরেই নেটফ্লিক্সে মুক্তি পাবে সুহানার প্রথম ছবি ‘দ্য আর্চিস’। জোয়া আখতারের পরিচালনায় সেই ছবিতে সুহানার পাশাপাশি দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি অগ্যস্ত নন্দা এবং শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরকে। তবে প্রথম সিনেমা মুক্তির আগেই বাবার সঙ্গে নতুন ছবিতে কাজ একেবারে পাকা হয়ে গেল।

বাবা ও মেয়ের সম্পর্ক নিয়ে এই গল্পটি নিয়ে সিনেমা করার জন্য পরিচালক সুজয় ঘোষ প্রথম থেকেই শাহরুখকে চাইছিলেন। কিন্তু অভিনেতার হাতে একের পর এক সিনেমা থাকায় ‘কিং’-এর কাজ পিছোতে হয়। অবশেষে ‘ডানকি’-র পর সুজয়ের ছবিটি নিয়ে ফ্লোরে ফিরবেন শাহরুখ। ছবিটির প্রযোজকও তিনিই।

একা শাহরুখ নন, পরিচালক সিদ্ধার্থ আনন্দ ছবিটির সহ প্রযোজক। এর পাশাপাশি ‘কিং’ যেহেতু একটি অ্যাকশন থ্রিলার ঘরানার, তাই ছবির অ্যাকশন সিনগুলো আলাদা করে তৈরির দায়িত্ব সিদ্ধার্থই নিতে চলেছেন। বলিউডে অ্যাকশন জঁরের ছবি বানানোর ক্ষেত্রে সিদ্ধার্থ ইতিমধ্যে নিজের দক্ষতা প্রমাণ করেছেন।


```