Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জন্মদিনে বাবার দেওয়া উপহারগুলো আজও আগলে রেখেছেন শাহরুখ!

ছোটবেলায় কীভাবে নিজের জন্মদিন পালন করতেন শাহরুখ? বাবার থেকে কী উপহার পেতেন অভিনেতা?

জন্মদিনে বাবার দেওয়া উপহারগুলো আজও আগলে রেখেছেন শাহরুখ!

শেষ আপডেট: 2 November 2023 14:11

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার, ২ নভেম্বর ৫৮ বছরে পা দিলেন শাহরুখ খান। দেশজুড়ে তথা বিশ্বের কোণায় কোণায় অভিনেতার ভক্তরা তাঁর জন্মদিন পালন করেন নানারকমবে। কেউ শাহরুখের নাম করে কেক কাটেন, কেউ গরিব পথশিশুদের খাওয়ান, কেউ আবার চাঁদে অল্প করে জমি কেনেন। কিন্তু শাহরুখ নিজে কীভাবে জন্মদিন পালন করেন? বা ছোটবেলায় তাঁর জন্মদিন কীভাবে পালন হতো? কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে সেই গল্পই শুনিয়েছিলেন অভিনেতা।

শাহরুখের বাবা মীর তাজ মহম্মদ তরুণ বয়সে দেশের স্বাধীনতা সংগ্রামে নাম লিখিয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর দিল্লিতে একটি ছোট্ট খাবারের দোকান চালাতেন তিনি। ছোট্ট শাহরুখের জন্মদিনে সেই দোকান থেকেই ভাল ভাল খাবার আসত। এমনিতে তেমন বড়সড় কোনও অনুষ্ঠান হতো না। আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারে যেমন ঘরোয়াভাবে জন্মদিন আয়োজন হয়, ঠিক তেমনটাই হতো শাহরুখের বাড়িতেও।

আর প্রতিটি জন্মদিনেই বাবার থেকে বিশেষ কিছু উপহার পেতেন শাহরুখ। কী সেই উপহার? অভিনেতা বলেছেন, "বাবা আমাকে প্রতিবছর জন্মদিনে তাঁর ব্যবহার করা পুরনো ক্যামেরা, টেপ রেকর্ডার, টাইপরাইটার উপহার দিত। এরকম অনেক উপহার পেয়েছি আমি। সেগুলো আজও যত্ন করে তুলে রাখা আছে। এছাড়াও খুব কাছের বন্ধুরা আসত। সবাই মিলে সেলিব্রেট করতাম। তবে বিশেষ কিছু হতো না। আমার আসলে জন্মদিন নিয়ে কোনওদিনই খুব একটা উত্তেজনা ছিল না।"

উল্লেখ্য, বৃহস্পতিবার অভিনেতার জন্মদিন উপলক্ষে মুক্তি পেয়েছে তাঁর আগামী ছবি 'ডানকি'র একটি ভিডিও ক্লিপ। খুব শিগগিরই দ্বিতীয় ভিডিওটিও প্রকাশ্যে আসবে বলে জানিয়েছেন শাহরুখ নিজেই। আগামী বড়দিনের আগে ২২ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে বড়পর্দায়। এই ছবির মাধ্যমেই প্রথমবার জুটি বেঁধেছেন পরিচালক রাজকুমার হিরানি ও অভিনেতা শাহরুখ খান। তিনি ছাড়াও ছবিতে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানির মতো বলিউডের নামীদামি শিল্পীরা।


```