Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘ডানকি’র বিশেষ প্রদর্শনী, শাহরুখের ছবি দেখবেন আমেরিকা-ব্রিটেনের দূতাবাসের প্রতিনিধিরা

ইতিমধ্যে দেশের রাষ্ট্রপতি ভবনে ছবিটির স্পেশ্যাল স্ক্রিনিং হয়েছে। এরপরই শাহরুখ ভক্তদের মধ্যে থেকে ছবিটিকে করমুক্ত করার ডাক ওঠে।

‘ডানকি’র বিশেষ প্রদর্শনী, শাহরুখের ছবি দেখবেন আমেরিকা-ব্রিটেনের দূতাবাসের প্রতিনিধিরা

শেষ আপডেট: 26 December 2023 16:30

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩-এ ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর পর ডিসেম্বরে ‘ডানকি’ দিয়ে হিটের হ্যাটট্রিক করে ফেলেছেন শাহরুখ খান। কিন্তু প্রথম দু’টি ছবি বক্স অফিসে রাজত্ব করলেও সামাজিক বার্তাবাহী ‘ডানকি’ নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও। ইতিমধ্যে দেশের রাষ্ট্রপতি ভবনে ছবিটির স্পেশ্যাল স্ক্রিনিং হয়েছে। এবার বিভিন্ন দেশের দূতাবাসের আধিকারিকদের জন্যেও ‘ডানকি’র বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করছেন নির্মাতারা।

পিটিআই সূত্রে খবর, আগামী ২৮ ডিসেম্বর শাহরুখ খান অভিনীত ‘ডানকি’র স্পেশ্যাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া-সহ প্রথম বিশ্বের একাধিক দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। রাজকুমার হিরানি তাঁর নতুন ছবিতে যেভাবে ডানকি রুট ধরে পশ্চিমী দেশগুলিতে ঢোকা অবৈধ অভিবাসীদের গল্প তুলে ধরেছেন, এবার সেটাই প্রত্যক্ষ করবেন সেদেশের দূতাবাস আধিকারিকরা।

‘পাঠান’ বা ‘জওয়ান’-এর মতো মারকাটারি ব্যবসা করতে না পারলেও শাহরুখের ‘ডানকি’ নিয়ে সকল স্তরের মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে শুধুমাত্র এর বিষয়বস্তুর কারণে। ছবিটি নিয়ে সমালোচক ও দর্শক—দুই মহলেই উচ্ছ্বাস শুরু হয়েছে। তাই ব্যাপক ব্যবসা করতে না পারলেও মানুষের মন জয় করতে পেরে খুশি শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় দর্শকদের একাংশ দাবি করেছেন, রাজকুমার হিরানি এর আগে এমন ডার্ক বিষয় নিয়ে ছবি করেননি।

উল্লেখ্য, সম্প্রতি ‘ডানকি’ রাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হয়েছে। এরপরই শাহরুখ ভক্তদের মধ্যে থেকে ডাক ওঠে, ছবিটিকে করমুক্ত করা হোক। এর সপক্ষে যুক্তিও দিয়েছেন তাঁরা। অনুরাগীদের দাবি, রাষ্ট্রপতি ভবনে যে কোনও ছবি প্রদর্শিত করা হয় না। যে সিনেমা সমাজের মঙ্গলের বার্তা দিচ্ছে, সর্বোপরি দেশকে ভালবাসার কথা বলছে, সেরকম ছবিই রাষ্ট্রপতি ভবনে দেখানো হয়। ‘ডানকি’ তেমনই একটি ছবি। তাই একে করমুক্ত করা হোক।


```