Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'তোর বাবার রাজত্ব নাকি?' শুটিং ফ্লোরে আরিয়ানের উপর চিৎকার শাহরুখের! উত্তর এল, 'হ্যাঁ...'

শাহরুখ খানের বড় ছেলে, আরিয়ান খানের বলিউডে ডেবিউ নিয়ে ভক্তদের মাঝে উত্তেজনা দিন দিন বাড়ছে।

'তোর বাবার রাজত্ব নাকি?' শুটিং ফ্লোরে আরিয়ানের উপর চিৎকার শাহরুখের! উত্তর এল, 'হ্যাঁ...'

ফাইল চিত্র

শেষ আপডেট: 4 February 2025 22:51

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের বড় ছেলে, আরিয়ান খানের বলিউডে ডেবিউ নিয়ে ভক্তদের মাঝে উত্তেজনা দিন দিন বাড়ছে। তবে আরিয়ান তাঁর বাবা ও বোন সুহানা খানের মতো অভিনেতা হতে চান না। বরং তিনি পর্দার পিছনে কাজ করতে চান। লেখক ও পরিচালক হিসেবে নিজের ক্যারিয়ার গড়ার ইচ্ছা পোষণ করেন তিনি। সেই লক্ষ্যেই তাঁর প্রথম কাজ 'The Ba***ds of Bollywood' সিরিজ নিয়ে সম্প্রতি একটি ঝলক প্রকাশ্যে এসেছে, যা দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

এই দুই মিনিটের ভিডিওতে দেখা গিয়েছে, শাহরুখ খান একটি স্টাইলিশ এন্ট্রিতে শট দিতে এসেছেন, কিন্তু পরিচালকের মনোযোগ আকর্ষণ করতে পারছেন না। একের পর এক শট নিয়ে তিনি ক্লান্ত হয়ে পড়েন এবং অবশেষে বিরক্ত হয়ে বলেন, 'আরেকটা আরেকটা আরেকটা করেই যাচ্ছে! তোর বাবার রাজত্ব নাকি?' এর পরেই ক্যামেরার পেছন থেকে হাসিমুখে বেরিয়ে আসেন আরিয়ান, এবং খুব সহজভাবে বলেন, 'হ্যাঁ।'

এই ভিডিও দেখে নেটিজেনরা মুগ্ধ হয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, শাহরুখ খান সম্ভবত বলিউডের রাজা হলেও, এই মুহূর্তে সমস্ত নজর কাড়লেন আরিয়ান। এক ভক্ত লেখেন, 'আরিয়ান এতদিন ধরে তাঁর হাসি আর কণ্ঠস্বর বাঁচিয়ে রেখেছিলেন ডেবিউ করার জন্য।' অন্য একজন বলেন, 'শেষের হাসি সত্যিই শাহরুখের মতো।' বেশ কিছু অনুরাগী মনে করেন, যদি আরিয়ান অভিনেতা হতেন, তাহলে সুহানার থেকেও অনেক ভাল পারফর্ম করতেন।  

যদিও ভক্তরা তাঁকে অভিনেতা হিসেবে দেখতে চান, তবে আরিয়ান খানের পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন। তিনি বর্তমানে তাঁর প্রথম সিরিজের কাজ নিয়ে ব্যস্ত। 'The Ba***ds of Bollywood' শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পাবে। অন্যদিকে, শাহরুখ খান তার পরবর্তী সিনেমা 'কিং' নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করবেন সুহানা খানও।


```