Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গিটার বাজিয়ে অন্য ভাষার গান গাইল আব্রাম! ভিডিও ভাইরাল শাহরুখের ছোট ছেলের

শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান অল্প বয়সেই তার ভক্তদের মুগ্ধ করতে শুরু করেছে। এর আগে 'মুফাসা: দ্য লায়ন কিং' ছবিতে তার কণ্ঠের কাজ দর্শকদের মন কেড়েছিল।

গিটার বাজিয়ে অন্য ভাষার গান গাইল আব্রাম! ভিডিও ভাইরাল শাহরুখের ছোট ছেলের

শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান

শেষ আপডেট: 26 February 2025 12:26

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান অল্প বয়সেই তার ভক্তদের মুগ্ধ করতে শুরু করেছে। এর আগে 'মুফাসা: দ্য লায়ন কিং' ছবিতে তার কণ্ঠের কাজ দর্শকদের মন কেড়েছিল। এবার তার গিটার বাজানো আর গানের প্রতিভায় মুগ্ধ ভক্তরা। সম্প্রতি সামাজিক মাধ্যম এক্স-এ আব্রামের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুলের বার্ষিক অনুষ্ঠানে গিটার হাতে বসে জনপ্রিয় গান 'ডাই উইথ আ স্মাইল' গেয়েছে। 

শুধু গিটার বাজানোই নয়, গানটিও গাইছিল সে। মঞ্চে তার সঙ্গে আরও কয়েকজন ছিল, তবে আব্রামের উপস্থাপনা আলাদা করে নজর কেড়েছে। কালো টি-শার্ট আর কালো শর্টসে সে যেন নেটপাড়ায় ঝড় তুলেছে। ভিডিওটি সামনে আসতেই অনুরাগীদের ভালোবাসায় ভেসে গিয়েছে আব্রাম। কেউ বলছেন, 'অসাধারণ! এত অল্প বয়সে এত প্রতিভা!' কেউ আবার বলছেন, 'এই পরিবারের সবাই এত প্রতিভাবান কেন!' আব্রামের গিটার বাজানো আর মিষ্টি কণ্ঠের প্রশংসায় সোশ্যাল মিডিয়া এখন সরগরম।

কাজের জগতে আব্রামের অভিষেক ইতিমধ্যেই হয়েছে। 'মুফাসা: দ্য লায়ন কিং' ছবির হিন্দি সংস্করণে 'মুফাসা'-র ছোটবেলার চরিত্রে কণ্ঠ দিয়েছে সে। এই ছবিতে তার বড় ভাই আরিয়ান খান 'সিম্বা'-র চরিত্রে কণ্ঠ দিয়েছে আর 'মুফাসা'-র চরিত্রে ছিলেন শাহরুখ খান নিজেই। ব্যারি জেনকিন্স পরিচালিত এই ছবিটি ১৯৯৪ সালের অ্যানিমেটেড ক্লাসিক 'দ্য লায়ন কিং'-এর প্রিক্যুয়েল।

উল্লেখ্য, ২০১৩ সালে শাহরুখ ও গৌরী খানের ঘরে আসে আব্রাম। প্রায়ই বাবার সঙ্গে তাঁকে দেখা যায়, বিশেষত যখন শাহরুখ মন্নতের বারান্দা থেকে ভক্তদের শুভেচ্ছা জানান, তখন ছোট্ট আব্রামও নেটিজেনদের খুব ভালবাসার। 


```