.webp)
শেষ আপডেট: 30 September 2023 19:28
দ্য ওয়াল ব্যুরো: যখনই তাঁরা সোশ্যাল মিডিয়ায় কোনও ভিডিও পোস্ট করেন তখনই সেই ভিডিও যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তানজিনিয়ার কিলি পল ও তাঁর বোন নিমা পলকে কে না চেনেন। বিশেষ করে ভারতীয়দের পছন্দের রিলের তালিকায় তাঁরা থাকবেনই। কারণ তাঁরা বলিউডের নানা জনপ্রিয় গানে নিখুঁত লিপসিঙ্ক করেন। এবার সেই তালিকায় যুক্ত হল 'জওয়ান' ছবির বিখ্যাত গান!
শাহরুখ খানের 'জওয়ান' বক্স অফিসে ঝড় তুলেছে। শুধু দেশে নয়, বিদেশেও 'জওয়ান' চর্চায় আছে। মাত্র ১৮ দিনেই বিশ্বব্যাপী হাজার কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটা। 'পাঠান'-এর সাফল্যকেও ছাপিয়ে গেছে 'জওয়ান'!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিলি ও নিমাকে দেখা গেল 'রামাইয়া ভাস্তাভাইয়া...', গানে কোমর দোলাতে। নেটপাড়ায় সেই ভিডিও হুহু করে শেয়ার হতে শুরু করে। কিলি পলদের ভিডিও এসে পৌঁছয় শাহরুখ খানের কাছে। 'রামাইয়া' গানে নেচে শাহরুখ ইতিমধ্যেই ফ্যানদের মন জয় করেছেন। সেই একই ছন্দে কিলিদের নাচতে দেখে খুশি কিং খান।
রিয়াজ নামে এক নেটিজেন এক্স হ্যান্ডেলে কিলি ও নিমার ভিডিও পোস্ট করে শাহরুখ খানের কাছে জানতে চান, কেমন লাগল? সেই পোস্টের জবাবেই বলিউড বাদশা বলেন, 'হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে। অসাধারণ। ওরা খুবই ভাল।'
Yes I love it. Thank u!!! This is amazing!!! They are very good! https://t.co/1nYqyY1lEG
— Shah Rukh Khan (@iamsrk) September 29, 2023
শুধু কিলিরা নন, শাহরুখের এই গানে অনেকেই ভিডিও করছেন। এক বাচ্চা মেয়ের 'রামাইয়া' গানে নাচের ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিও শাহরুখের মনে ধরেছে। কিং খান লেখেন, 'আমার সারাদিন ভাল করে দিল এই ভিডিও।'
Yes it has made my day much much better!!! Thank u…. And yes, I did take more takes than she has to get it right. Ha ha… love u https://t.co/whxwvDv0fZ
— Shah Rukh Khan (@iamsrk) September 26, 2023