
শেষ আপডেট: 25 August 2022 06:37
দ্য ওয়াল ব্যুরো: একে একে প্রকাশ্যে আসছে শাহরুখের (Shah Rukh Khan) কামব্যাক ছবি 'পাঠান'-এর (Pathaan) তারকাদের ফার্স্ট লুক। শাহরুখ ও দীপিকার (Deepika Padukone) রাফ অ্যান্ড টাফ লুকের ছবি আগেই দেখে নিয়েছেন অনুরাগীরা। এবার মুক্তি পেল জন আব্রাহামের (John Abraham) নতুন রূপ। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এবং ভিডিও পোস্ট করেছেন স্বয়ং কিং খান।
পোস্টারটিতে একজন পুলিশের ভূমিকায় দেখা যাচ্ছে জন আব্রাহামকে। অভিনেতার হাতে বন্দুক এবং তাঁর চারপাশে আগুনের ফুলকি। ভিডিওটির ক্যাপশনে শাহরুখ লেখেন, 'সে ভীষণই দৃঢ় এবং রুক্ষ'। ছবি মুক্তির ঠিক পাঁচমাস আগে জনের ফার্স্ট লুক শেয়ার করে বাদশা যে অনুরাগীদের উত্তেজনা আরও বাড়িয়ে দিলেন, তা বলাই বাহুল্য।
উল্লেখ্য, 'পাঠান' ছবিতেই প্রথমবার শাহরুখ ও জন একসঙ্গে অভিনয় করতে চলেছেন। যদিও শাহরুখ খান যে তাঁর অভিনয় জীবনের অনুপ্রেরণা, একথা বহুবার বলেছেন জন। এবার প্রথম নিজের প্রিয় সুপারস্টারের সঙ্গে অভিনয় করবেন তিনি। ছবিটি আরও অনেক দিক দিয়েই স্পেশ্যাল হতে চলেছে। কারণ, 'পাঠান'-এর চার বছরের দীর্ঘ বিরতির পরে শাহরুখের প্রত্যাবর্তন হতে চলেছে। আবার, ন'বছর পর দীপিকার সঙ্গেও কাজ করতে চলেছেন কিং খান। তাই এই ছবিটি নিয়ে যে ভক্তদের মধ্যে উন্মাদনা মাত্রা ছাড়াবে, তা বলাই বাহুল্য।
লালকেল্লায় প্রথম তেরঙা উত্তোলনকারী শাহরুখের দাদু! ভুলে গিয়েছে দেশবাসী