Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুলের নাটকে বাবাকে 'নকল' আব্রামের! ছোটছেলের অভিনয় দেখে আনন্দে আত্মহারা শাহরুখ

মেয়ে সুহানা সম্প্রতি সিনেমায় ডেবিউ করেছেন। এরমধ্যেই ছোটছেলে আব্রামকে স্কুলের নাটকে অভিনয় করতে দেখা গেল।

স্কুলের নাটকে বাবাকে 'নকল' আব্রামের! ছোটছেলের অভিনয় দেখে আনন্দে আত্মহারা শাহরুখ

শেষ আপডেট: 16 December 2023 13:01

দ্য ওয়াল ব্যুরো: একমাত্র মেয়ের সম্প্রতি হাতেখড়ি হয়েছে অভিনয়ে। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সেই ছবি বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে। মেয়ের সাফল্যে গর্বিত বাবা শাহরুখ খানও। এবার ছোট ছেলে আব্রামও বাবার দেখানো পথেই হাঁটল। দাদা আরিয়ানের মতো ক্যামেরার পিছনে কাজ নয়, মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করে চমকে দিল নিজের পরিবারকেই। স্কুলের নাটকে তার অভিনয়ে মুগ্ধ দর্শকরাও।

বর্তমানে মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের পড়ুয়া শাহরুখের ছোটছেলে আব্রাম খান। সম্প্রতি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আয়োজিত একটি নাটকে অভিনয় করে সে। এত অল্প বয়সে তাঁর অভিনয় দেখে তাজ্জব সকলেই। শুধু তাই নয়, বাবার কায়দায় হাত ছড়িয়ে পোজ দিতেও দেখা যায় তাকে। দর্শকাসনে তখন সপরিবারে বসেছিলেন শাহরুখ। ছেলের অভিনয় দেখে 'বাদশা' তখন আনন্দে আত্মহারা।

ইনস্টাগ্রামে এই ভিডিওটি পোস্ট হওয়ার পর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অভিনয় জগতে হাজারও ব্যস্ততার মধ্যে ছেলেমেয়েকে বড় করে তুলেছেন নিজের দায়িত্বে। ধীরে ধীরে তাঁরা সকলেই সিনেমার সঙ্গে জড়িয়ে পড়ছেন। মেয়ে সুহানা যেমন সম্প্রতি সিনেমায় ডেবিউ করেছেন। ছোটছেলে আব্রাম তেমন স্কুলের নাটকে অভিনয় করেছে। তবে বড়ছেলে আরিয়ান আবার অভিনয়ের থেকে ছবি বানানোর দিকে বেশি ঝুঁকে।

উল্লেখ্য, খান পরিবার ছাড়াও এই অনুষ্ঠানে এসেছিলেন বচ্চন পরিবারও। কারণ, অভিষেক-ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা বচ্চনও এই স্কুলেরই পড়ুয়া। সেখানে আরাধ্যা একটি মিউজিক্যাল প্লে-তে অভিনয় করেছে। উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন-সহ পরিবারের অন্যান্যরা। বোনের অভিনয় দেখতে এসেছিলেন বিগ বি'র নাতি অগ্যস্ত নন্দাও। সবমিলিয়ে বাচ্চাদের অনুষ্ঠানে রীতিমতো চাঁদের হাট বসেছিল দর্শকাসনে।


```