Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আমার নাকি ষাট হবে! আমায় তো তিরিশের মতো দেখতে: শাহরুখ

শাহরুখের কাছে বয়স শুধুমাত্র একটা সংখ্যা! সম্প্রতি দুবাইয়ের গ্লোবাল ভিলেজের এক অনুষ্ঠানে তিনি নেচে, গেয়ে, দর্শকদের সঙ্গে আড্ডায় মাতলেন। ভাবটা ঠিক এমন যে ‘অভি তো ম্যাঁয় জওয়ান হুঁ’।

আমার নাকি ষাট হবে! আমায় তো তিরিশের মতো দেখতে: শাহরুখ

শাহরুখ

শেষ আপডেট: 28 January 2025 13:55

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখের কাছে বয়স শুধুমাত্র একটা সংখ্যা! সম্প্রতি দুবাইয়ের গ্লোবাল ভিলেজের এক অনুষ্ঠানে তিনি নেচে, গেয়ে, দর্শকদের সঙ্গে আড্ডায় মাতলেন। ভাবটা ঠিক এমন যে ‘অভি তো ম্যাঁয় জওয়ান হুঁ’। চলতি বছরে ষাটে পা দেবেন কিং খান। তবুও তিনি মনে করেন ৩০-এর তারুণ্যেই ডুবে রয়েছেন। যেন এক চুলও বয়স বাড়েনি তাঁর। অনুষ্ঠানের একাংশে শাহরুখ তাঁর নতুন ছবি ‘কিং’ সম্পর্কেও বেশ কয়েকটি কথাও বলেন। শাহরুখ জানিয়ে দেন ‘কিং’ ছবিটি সুজয় ঘোষ নন, পরিচালনা করছেন সিদ্ধার্থই। এও বলেন সিদ্ধার্থ, যিনি পূর্বে ‘পাঠান’ ছবির পরিচালকও ছিলেন, শাহরুখকে এই প্রজেক্ট সম্পর্কে একটি কথাও বলার অনুমতি দেননি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে-রাখতে শাহরুখ বলেন, ‘আমি শুধু এখানে শুটিং করছি না। মুম্বইতেও করছি, কয়েক মাস পরেই ফিরে যাব। আমার পরিচালক, সিদ্ধার্থ আনন্দ। ‘পাঠান’ ওই করেছে। তাই ভীষণ স্ট্রিক্ট। আমাকে বলেছে, ছবি সম্পর্কে কিচ্ছু বলবে না, তুমি এতে কী করছো। তাই আমি আপনাদের কিছু বলছি না, তবে এটা নিশ্চিত করতে পারি, এটা এন্টারটেনিং, আপনাদের ভীষণ আনন্দ দেবে,’

শাহরুখের ট্রেডমার্ক ওঁর হিউমার, ছবির টাইটেল প্রসঙ্গে অভিনেতা বলেন,‘আমরা প্রচুর টাইটেল ব্যবহার করে ফেলেছি...এখন যা হয়েছে, টাইটেল সব ফুরিয়ে আসছে...তাই শাহরুখ খান, এখন শাহরুখ খান নাম ভূমিকায় কিং-এ। জানি একটু বেশিই শো-অফ হয়ে গিয়েছে।’

আজও এতগুলো বছর পরেও শাহরুখে মুগ্ধ তামাম দর্শক। তিনি জওয়ানের ‘চলেয়া’ এবং ‘জিন্দা বান্দা" সহ গানে যখন নাচছিলেন। অপলক দৃষ্টিতে তাকিয়ে তখন প্রত্যেকে। জওয়ানের তাঁর বিখ্যাত সংলাপ ‘বেটে কো হাত লাগানে সে পেহলে বাপ সে বাত কর’। সেই সংলাপ যখন কিংয়ের মুখে উঠল। চারপাশে ফেটে পড়ল হাততালি। আর বয়সের বিষয়ে, শাহরুখে ব্যঙ্গাত্মকভাবে বললেন ‘আমি এই বছর ষাট হচ্ছি, ধুর! আমি দেখতে তিরিশের মতো।’

ভক্তদের বিনোদন দেওয়ার পাশাপাশি, শাহরুখ খান দিলেন এক গুরুত্বপূর্ণ বার্তাও। নারীদের সম্মান করতে বললেন তিনি সকল পুরুষদের, ‘বিশ্বে যত পুরুষ রয়েছেন, দয়া করে নারীদের শ্রদ্ধা করুন এবং আপনার পরিচিত প্রত্যেক নারীর কথা শুনুন। কোনও কিছু করার আগে তাঁকে আপনাদের বুঝতে হবে।’


```