Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিপদে পড়ে গাড়ির টায়ার চুরি করেছিলেন তিনি! নিজেই স্বীকার করলেন প্রকাশ্যে

দ্য ওয়াল ব্যুরো: এক সময় গাড়ির টায়ার চুরি করেছিলেন তিনি! শুধু তা-ই নয়, চুরির পরে মালিকের উদ্দেশে চিঠি লিখে ধন্যবাদও জানিয়ে এসেছিলেন। খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় এই কথা স্বীকার করে সকলকে হতবাক করে দিয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান! জ়িরো ছবির

বিপদে পড়ে গাড়ির টায়ার চুরি করেছিলেন তিনি! নিজেই স্বীকার করলেন প্রকাশ্যে

শেষ আপডেট: 30 December 2018 21:12

দ্য ওয়াল ব্যুরো: এক সময় গাড়ির টায়ার চুরি করেছিলেন তিনি! শুধু তা-ই নয়, চুরির পরে মালিকের উদ্দেশে চিঠি লিখে ধন্যবাদও জানিয়ে এসেছিলেন। খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় এই কথা স্বীকার করে সকলকে হতবাক করে দিয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান! জ়িরো ছবির প্রচারে একটি অনুষ্ঠানে এসে, সকলকে চমকে দিয়ে এই অপ্রত্যাশিত বিষয়টি জানান তিনি! কেরিয়ার শুরুর গোড়ায় তিনি যে অনেক স্ট্রাগেল করেছেন, সে কথা বারবার সামনে এসেছে তাঁর বিভিন্ন সাক্ষাৎকারে এবং লেখালেখিতে। তাই বলে টায়ার চুরি! না, এটা জানতেন না শাহরুখের বেশির ভাগ ভক্তই। তবে সবটা জানার পরেও তাঁরা মোটেও 'চোর' বলে মানতে রাজি নন তাঁদের সুপারস্টারকে। কারণ তাঁদের যুক্তি, কারও কোনও জিনিস নিয়ে যদি চিঠি লিখে ধন্যবাদ জানিয়ে আসা হয়, তা হলে আর সেটা চুরি থাকে কি? একটি রেডিও চ্যানেলে জ়িরো সিনেমার প্রচারে এসেছিলেন শাহরুখ। সিনেমাটি খুব হই হই করে রিলিজ় করলেও, একেবারেই ভাল ব্যবসা করতে পারছে না বক্স অফিসে। শাহরুখের চরিত্র, বামন বাউআ-কে মোটেই সাদরে গ্রহণ করেননি ভক্তকূল। আরও বেশি করে বর্জন করেছেন সিনেমার গল্পটিকে। সেই জ়িরোর প্রচারে এসে কথায় কথায় শাহরুখ বলেন, "এক দিন আমার গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছিল। তবে কোথায় হয়েছিল সেটা বলব না, কারণ এটা বললে এখনও ধরা পড়ে যেতে পারি! আমি যখন চাকা ঠিক করছিলাম, তখন দেখলাম শুধু ওই চাকাটা নয়, আরও একটা চাকা বসে গেছে একই সঙ্গে। তখনই দেখি সেখানে অন্য একটা গাড়ি পার্ক করা আছে। আমার যে গাড়ি, সেই একই গাড়ি ছিল ওটা। তো আমি চুপচাপ আমার গাড়ির একটা খারাপ টায়ার সেই গাড়িতে লাগিয়ে, সেই গাড়ির একটা ভাল টায়ার নিজের গাড়িতে লাগিয়ে নিয়েছিলাম।"-- স্বভাবসুলভ হাসির মোড়কে এ কথা জানান শাহ্রুখ। এখানেই শেষ নয়। এর পরে একটি ধন্যবাদ-নোটও লেখেন তিনি। সেটা রেখে আসেন ওই গাড়িতে। এ কথা জানিয়ে তিনি আরও বলেন, "আমি কিন্তু সব সময় এমন করি না! এক বারই করছিলাম বাধ্য হয়ে।"

```