Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

মঞ্চে তরুণীর কোমর ধরে কাছে টেনে নিলেন শাহরুখ, বললেন 'ডার্লিং আরও কাছে আসলে....'

তিনি শুধু বলিউডের ‘কিং’ নন, অনুরাগীদের হৃদয়েরও 'রাজা'। কীভাবে ভক্তদের মন জয় করতে হয়, তা যেন তাঁর নখদর্পণে!

মঞ্চে তরুণীর কোমর ধরে কাছে টেনে নিলেন শাহরুখ, বললেন 'ডার্লিং আরও কাছে আসলে....'

শাহরুখ খান

শেষ আপডেট: 30 January 2025 19:58

দ্য ওয়াল ব্যুরো: তিনি শুধু বলিউডের ‘কিং’ নন, অনুরাগীদের হৃদয়েরও 'রাজা'। কীভাবে ভক্তদের মন জয় করতে হয়, তা যেন তাঁর নখদর্পণে! অসাধারণ রসবোধ, অনবদ্য ব্যক্তিত্ব—সব মিলিয়ে শাহরুখ খানের উপস্থিতি মানেই এক অন্যরকম আকর্ষণ। সম্প্রতি এক অনুষ্ঠানে আবারও তাঁর সেই জাদুতে মুগ্ধ হলেন এক তরুণী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের একটি ভিডিও, যেখানে কিং খানের রসিকতায় হাসিতে ফেটে পড়েছেন অনুরাগীরা।  

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক তরুণী শাহরুখের সামনে এসে উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, 'আই রিয়েলি লভ ইউ' উত্তরে শাহরুখ মজার ছলে বলেন, 'তোমার নামটা আরেকবার বলো তো, ডার্লিং?' মেয়েটি জানায়, তাঁর নাম 'শানসা'। ঠিক তখনই কিং খান নিজের বিখ্যাত সংলাপ ভুলভাবে বলে ফেলেন—'বেটেকো হাত লাগানে সে পহলে…' এরপর নিজেই হেসে বলেন, 'উফ! ভুল ডায়ালগ! সরি, সরি!'  

View this post on Instagram

A post shared by ETimes (@etimes)

পরক্ষণেই শাহরুখ ফিরে যান তাঁর রোমান্টিক মুডে। মেয়েটির চোখের দিকে তাকিয়ে বলেন, 'আমার চোখের দিকে তাকাও, কাছে আসো, আরও কাছে... আরও কাছে... তবে এর বেশি কাছে আসা অ্যালাউড (অনুমোদিত) নয়, ডার্লিং! এবার তোমাকে বাড়ি যেতে হবে।' কিং খানের রসিকতায় স্টেজেই হেসে ফেলেন শানসা। বিদায় নেওয়ার আগে শাহরুখ তাঁর সঙ্গে হাত মিলিয়ে বলেন, 'থ্যাঙ্ক ইউ, গড ব্লেস ইউ।'

এই বিশেষ মুহূর্তের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শানসা নিজেই। উত্তেজনায় তিনি লেখেন, '@iamsrk-এর সঙ্গে যাদুকরী মুহূর্ত! আমি এখনও ঘোর কাটিয়ে উঠতে পারছি না! ছোটবেলা থেকে যে মেয়ে টিভিতে শাহরুখকে দেখত, সে আজ তাঁর সঙ্গে একই স্টেজ শেয়ার করল!' ভিডিওটি ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়, আর কিং খানের রসবোধের প্রশংসায় মেতেছেন নেটিজেনরা!


```