Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ক্ল্যাশ' এড়ালেন শাহরুখ, প্রভাসের ছবির সঙ্গে মুক্তি পাচ্ছে না ‘ডানকি’

শাহরুখ কেন এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়।

'ক্ল্যাশ' এড়ালেন শাহরুখ, প্রভাসের ছবির সঙ্গে মুক্তি পাচ্ছে না ‘ডানকি’

শেষ আপডেট: 5 December 2023 21:16

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালে মুক্তি পেয়েছে ‘ডানকি’র ট্রেলার। এই নিয়ে একই বছরে তিনটি ছবি আনছেন শাহরুখ খান। জানা গিয়েছিল, প্রভাসের ‘সালার’ ছবির সঙ্গে ক্ল্যাশ হবে ‘ডানকি’র। তবে বক্স অফিসে সেই ধাক্কা এড়িয়ে গেলেন শাহরুখ। ২২ ডিসেম্বর দু’টি ছবি মুক্তির দিন ঠিক করা হলেও নিজের ছবি রিলিজের দিন পরিবর্তন করে ফেললেন বলিউডের ‘কিং খান’। 

ট্রেলারের শেষেই দেখা গিয়েছে ‘ডানকি’ মুক্তির নতুন তারিখ। প্রথমে ২২ ডিসেম্বর ঠিক করা হলেও আপাতত মুক্তির তারিখ একদিন এগিয়ে দেওয়া হল। জানা গিয়েছে, এবছর ২১ ডিসেম্বর মুক্তি পাবে বাদশার নতুন ছবি। রিলিজের দিন এগোতেই নেটিজেনরা বলাবলি করতে শুরু করেছে যে, তাহলে কি প্রভাসের সঙ্গে ক্ল্যাশ এড়াতেই নিজের ছবি মুক্তির তারিখ বদলে ফেললেন অভিনেতা!

মাঝে শোনা গিয়েছিল, ‘সালার’-এর মতো বিগ বাজেট ছবি বড়দিনে মুক্তি পাচ্ছে। তাই শাহরুখ ‘ডানকি’ পিছিয়ে পরের বছরে নিয়ে যাচ্ছেন। তবে সেই নিয়ে জল্পনা শুরু হতেই নির্মাতাদের তরফে সেই খবর ভুয়ো বলে জানানো হয়। এরপর ‘সালার’-ও পিছিয়ে যাওয়ার গুজব রটেছিল। কিন্তু পরে দেখা যায়, দু’টো ছবিই একইদিনে মুক্তি পেতে চলেছে। তবে শেষ অবধি ক্ল্যাশ এড়িয়ে গেল একপক্ষ।

শাহরুখ কেন এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এর নেপথ্যে শাহরুখের ব্যবসায়িক বুদ্ধিই দেখছেন অনেকে। তাঁদের মতে, একদিন আগে ছবি মুক্তি দিয়ে ক্ল্যাশ এড়ালেও ব্যবসার দিক থেকে নিজেকে এগিয়ে দিলেন বাদশা। ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর মতো এই ছবিটিও বিশ্বজুড়ে মুক্তি পাবে। যা আদতে বিশ্ববাজারে ‘সালার’-এর থেকে ‘ডানকি’কে এগিয়ে রাখবে।


```