Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগ

সকলের হৃদয়ে রাজত্ব করেন তিনি, 'মুফাসা'র সঙ্গে নিজের জীবনের মিল পাচ্ছেন শাহরুখ

'মুফাসা'র হাত ধরে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন শাহরুখ খান, আরিয়ান খান ও আব্রাম খান। দুই ছেলেকে সঙ্গে নিয়ে 'মুফাসা'র হিন্দি ডাবিং করেছেন বলিউডের কিং খান।

সকলের হৃদয়ে রাজত্ব করেন তিনি, 'মুফাসা'র সঙ্গে নিজের জীবনের মিল পাচ্ছেন শাহরুখ

ফাইল চিত্র

শেষ আপডেট: 27 November 2024 15:52

দ্য ওয়াল ব্যুরো: 'মুফাসা'র হাত ধরে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন শাহরুখ খান, আরিয়ান খান ও আব্রাম খান। দুই ছেলেকে সঙ্গে নিয়ে 'মুফাসা'র হিন্দি ডাবিং করেছেন বলিউডের কিং খান। এর ট্রেলার চলতি বছরের অগস্টেই প্রকাশ পেয়েছে। মুফাসার কণ্ঠে শোনা যাবে শাহরুখের স্বর। এদিকে আবার সিম্বার গলায় আরিয়ান ও শিশু মুফাসার কণ্ঠে ডেবিউ করেছে কিং খানের ছোট ছেলে আব্রাম।

মুফাসা: দ্য লায়ন কিং-এর হিন্দি সংস্করণ নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন কিং খান। ওয়াল্ট ডিজনি স্টুডিও ইন্ডিয়া একটি ভিডিও পোস্ট করেছে ইউটিউবে। সেখানে শাহরুখ মুফাসাকে নিয়ে অনেক কথাই শেয়ার করেছেন। অভিনেতার মতে, মুফাসার চরিত্রটির সঙ্গে তাঁর চরিত্রের অনেক মিল রয়েছে। 

ভিডিওটির শুরুতেই শাহরুখের কন্ঠ শোনা গিয়েছে। সেখানে তিনি বলেছেন, 'ইয়ে কাহানি হ্যায় এক অ্যায়সি রাজা কি জিসে ভিরাসাত কি রোশনি নেহি, তানহাইয়ো কি ভিরাসাত মিলি (এটা এমন এক রাজার গল্প, যার রাজত্বের কোনও মোহ নেই। পেয়েছেন বিষন্নতার রাজত্ব, একাকীত্বের রাজত্ব।)।' মুফাসার সঙ্গে কিং খান নিজেরও তুলনা করেছেন।

বলিউড বাদশার মতে, মুফাসার সঙ্গে কিং খানের গোটা জীবনের মিল রয়েছে। তিনি বলেন, 'কিন্তু, ওর শিরার মধ্যে একটা আলাদা জেদ বইছে। আর সেই জেদের জোরেই মাটি থেকে উঠে আকাশ স্পর্শ করার স্পর্ধা দেখিয়েছে। এই পৃথিবীতে তো অনেক রাজাই রাজত্ব করেন, কিন্তু উনি রাজত্ব করেছেন সকলের হৃদয়ে। কঠিন পরিস্থিতির ঝড় মাথায় নিয়ে দাঁড়িয়েছে। এটাই একজন সত্যিকারের রাজার পরিচয়। এই গল্পের অনেকটাই চেনা চেনা মনে হচ্ছে না (হাসি)? তবে এই গল্পটা একেবারে মুফাসার।' 

তিনি আরও বলেন, 'এই গল্পটার সঙ্গে আমার জীবনের মিল খুঁজে পেলেন না? আমার গোটা জীবনটা এমন মুফাসার মতোই। ডিজনির সঙ্গে এটি আমার জন্য একটি বিশেষ সহযোগিতা, বিশেষ করে কারণ আমার ছেলে, আরিয়ান এবং আব্রাম, এই সফরের অংশ এবং তাদের সঙ্গে এই অভিজ্ঞতা শেয়ার করা সত্যিই দারুণ।' চলতি বছরের ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মুফাসা : দ্য লায়ন কিং।’


```