
শেষ আপডেট: 14 April 2023 15:38
দ্য ওয়াল ব্যুরো: 'পাঠান'-এর অসাধারণ সাফল্যের পর পরবর্তী ছবি 'জওয়ান' (Jawan) দিয়ে ফের বড়পর্দায় আগুন জ্বালাতে তৈরি হচ্ছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ইতিমধ্যে এই ছবির একাধিক আপডেট প্রকাশ্যে এসেছে। আগামী ২ জুন ছবি মুক্তির কথা থাকলেও কাজ শেষ না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়েছে। এরমধ্যেই ছবির একটি শ্যুটিংয়ের মুহূর্ত ফাঁস হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ক্লিপ এখন রীতিমতো ভাইরাল।
ভিডিওটিতে দেখা যাচ্ছে সমুদ্রে একটি ইয়টের উপর দাঁড়িয়ে শাহরুখ ও নয়নতারা (Nayanthara) রোম্যান্স করছেন। দেখা যতটুকু বোঝা যাচ্ছে, ছবির কোনও গানের শ্যুটিং চলছিল সেখানে। ফাঁস হওয়া ভিডিওটি সম্ভবত মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্কের কাছেই শ্যুট করা। তবে এই ভাইরাল ক্লিপটি নিয়ে ছবির কলাকুশলীরা কোথাও মুখ খোলেননি।
এই প্রথমবার দক্ষিণের বিখ্যাত পরিচালক অ্যাটলি'র সঙ্গে কাজ করতে দেখা যাবে শাহরুখকে। গতবছর পরপর তিনটি ছবির ঘোষণা করে নিজের কামব্যাকের বার্তা দিয়েছিলেন বাদশা। 'পাঠান' ইতিমধ্যে বলিউডে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এবার তালিকায় রয়েছে 'জওয়ান'। শুধু শাহরুখ কিংবা নয়নতারা নয়, ফারহা খানকেও দেখা গিয়েছে সেখানে। গানটি ফারহার দ্বারা কোরিওগ্রাফ করা হয়েছে বলেই মনে করছেন শাহরুখ ভক্তরা। আপাতত ছবির মুক্তির ঘোষণায় দিন গুনছেন সবাই।
শাহরুখ বলিউডে ‘কম্ফোর্টেবল’, নাম না করে ঠুকলেন প্রিয়াঙ্কা, বললেন…