Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'কত টাকা নিলেন?' দিল্লির এক বিয়েবাড়িতে শাহরুখকে নাচতে দেখে আঙুল তুলল নেটাগরিকরা

দিল্লির এক বিয়ের অনুষ্ঠানে গানের তালে কোমর দুলিয়েছেন কিং খান। মঞ্চে তাঁকে দেখা গিয়েছে কালো গলাবন্ধ পোশাক, কালো সানগ্লাসে।

'কত টাকা নিলেন?' দিল্লির এক বিয়েবাড়িতে শাহরুখকে নাচতে দেখে আঙুল তুলল নেটাগরিকরা

ফাইল চিত্র

শেষ আপডেট: 7 December 2024 18:13

দ্য ওয়াল ব্যুরো: ৫৯ বছরের ‘সদ্য যুবা’ শাহরুখ খান। কখনও ‘ঝুমে জো পঠান’ তো কখনও ‘প্রিটি ওম্যান’ গানে তালে তাল মেলাতে দেখা যায় তাঁকে।  লক্ষ্মী মিত্তলের বাড়ির বিয়ে থেকে শুরু করে বহু মারোয়াড়ি ও পাঞ্জাবি বিয়েতে এক সময়ে দেদার নেচেছেন শাহরুখ ও তাঁর গ্রুপ। তার জন্য মোটা টাকাও নেন তিনি। এমনিতে তাঁর নাচের যে বিশাল দক্ষতা রয়েছে তা নয়। এ ব্যাপারে ঋত্বিক রোশনদের ধারে কাছেও নন কিং খান। 

কিং খান জানিয়েছেন, তিনি আর টাকা নিয়ে বিয়ে বাড়িতে নাচেন না। তবে হ্যাঁ এমনিতে চান্স পেলেই ডান্স করেন। মাঝে আর কোনও বিয়ে বাড়িতে নাচবেন না, এমনটাও জানিয়েছিলেন। আবার তাঁকে দেখা গেল অনুষ্ঠান বাড়িতে নাচতে। 

দিল্লির এক বিয়ের অনুষ্ঠানে গানের তালে কোমর দুলিয়েছেন কিং খান। মঞ্চে তাঁকে দেখা গিয়েছে কালো গলাবন্ধ পোশাক, কালো সানগ্লাসে। আইকনিক স্টেপে নজর কেড়েছেন সেখানকার অতিথিদের। তারই অনেক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এক মেকআপ আর্টিস্ট শাহরুখের ভিডিও শেয়ার করেছেন।

সেই মেকআপ আর্টিস্টই সাজিয়েছেন কনেকে। ভিডিওটি শেয়ার করে বলিউড বাদশাহকে ধন্যবাদও জানিয়েছেন। তার কারণ হল কনের প্রশংসা করেছেন খোদ কিং খান। ভিডিওতে দেখা গিয়েছে, কখনও বরকে শিখিয়ে দিলেন ঠিক কী ভাবে প্রেম প্রস্তাব দিতে হবে। এক সময় মঞ্চের উপর তিনি নিজেও জড়িয়ে ধরন আলিঙ্গনরত বর-কনেকে। যদিও ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেছেন, 'কত টাকা পেলে নেচে?' এমন প্রশ্নে ঢেকেছে কমেন্ট বক্স। 


```