Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহরুখ, অজয়, টাইগার সবাই 'মিথ্যেবাদী'! বাড়িতে গেল কোর্টের সমন, কোন অপরাধে?

এবার আইনি জটে পড়লেন বলিউডের তিন তারকা শাহরুখ খান, অজয় দেবগণ ও টাইগার শ্রফ।

শাহরুখ, অজয়, টাইগার সবাই 'মিথ্যেবাদী'! বাড়িতে গেল কোর্টের সমন, কোন অপরাধে?

ফাইল চিত্র

শেষ আপডেট: 8 March 2025 16:28

দ্য ওয়াল ব্যুরো: এবার আইনি জটে পড়লেন বলিউডের তিন তারকা শাহরুখ খান, অজয় দেবগণ ও টাইগার শ্রফ। পান মশলার বিজ্ঞাপনের দাবি বিভ্রান্তিকর — এই অভিযোগেই বলিউডের তিন তারকা শাহরুখ, অজয় ও টাইগারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে জয়পুর জেলা কনজিউমার ডিসপুট রিড্রেসাল ফোরাম। বিজ্ঞাপনে পণ্যের প্রতিটি দানায় কেশর থাকার যে দাবি করা হয়েছে, সেটিকে প্রশ্নের মুখে ফেলে আদালত নোটিস পাঠিয়েছে এই তিন অভিনেতাকে। 

আগামী ১৯ মার্চ তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার সূত্রপাত জয়পুরের বাসিন্দা যোগেন্দ্র সিং বাদিয়ালের অভিযোগের ভিত্তিতে। তাঁর বক্তব্য, বিজ্ঞাপনে কেশর থাকার দাবি করা হলেও বাস্তবে তা বিশ্বাসযোগ্য নয়। কারণ, ১ কেজি কেশরের দাম যেখানে ৪ লাখ টাকা, সেখানে মাত্র ৫ টাকার পান মশলার প্যাকেটে প্রতিটি দানায় আসল কেশর থাকা অসম্ভব। এমনকি তার স্বাভাবিক গন্ধও পাওয়া যায় না।

এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, এই ধরনের পান মশলা ও গুটখা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তা সত্ত্বেও সেলিব্রেটিদের দিয়ে এই পণ্যের প্রচার চালিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করছে সংশ্লিষ্ট সংস্থা। তাই এই ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধের আবেদনও জানিয়েছেন অভিযোগকারী।

এটাই প্রথম নয় — এই বিজ্ঞাপন ঘিরে আগেও বহুবার বিতর্ক তৈরি হয়েছে। শাহরুখ ও অজয়ের সমালোচনাও হয়েছে বিস্তর। এমনকি এই বিতর্কের কারণে আগেই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়িয়েছিলেন অক্ষয় কুমার। এবার ফের আদালতের নোটিসে চাপে বলিউডের তিন জনপ্রিয় তারকা।


```