Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শান এখন বছরে দুটো রেকর্ডিং করেন, আগে করতেন সপ্তাহে ২টো! গায়ক কি পিছিয়ে পড়ছেন

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে কাটিয়ে দিলেন ২৫ বছর। হিন্দি ইন্ডাস্ট্রিতে একসময় দাপিয়ে বেড়াচ্ছেন এক বাঙালি। ঠিক এই কারণেই যেমন শ্রেয়া ঘোষাল, অভিজিৎ ভট্টাচার্য প্রিয়, তেমনটাই বহু বাঙালির প্রাণের মানুষ শান। প্রেমের শুরুয়াত থেকে প্রথম মন-ভাঙা

শান এখন বছরে দুটো রেকর্ডিং করেন, আগে করতেন সপ্তাহে ২টো! গায়ক কি পিছিয়ে পড়ছেন

শেষ আপডেট: 4 February 2021 13:01

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে কাটিয়ে দিলেন ২৫ বছর। হিন্দি ইন্ডাস্ট্রিতে একসময় দাপিয়ে বেড়াচ্ছেন এক বাঙালি। ঠিক এই কারণেই যেমন শ্রেয়া ঘোষাল, অভিজিৎ ভট্টাচার্য প্রিয়, তেমনটাই বহু বাঙালির প্রাণের মানুষ শান। প্রেমের শুরুয়াত থেকে প্রথম মন-ভাঙা সবেতেই শানের গানে ঢুবে থাকত নাইন্টিজের ছেলেমেয়েরা। এমনকি এখনও। শানের কণ্ঠকে ঘিরেই যেন আলাদা আবেগ সকলের। শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠের জন্য বহু পুরস্কার তাঁর ঝুলিতে। ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড থেকে স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড সবটাই তিনি জিতে নিয়েছেন। কিন্তু সেই শান কোথায় এখন! বলিউডের, হিন্দি পপ গানের টপ টোয়েন্টি, কিংবা ফিফটিতেও নেই শানের কোনও গান। শেষ বলিউডে সিনেমাতেও কোনও সুযোগ তাঁকে দেওয়াও হয়নি। কোথায় হারালেন তিনি! সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে শান বললেন, তিনি হারিয়ে যাননি। তিনি আছেন। কিন্তু দুই প্রজন্মের মধ্যে এমনভাবেই আটকে আছেন, যে মিউজিক ডিরেক্টররা কনফিউজড আসলে‌। তাই বোধহয় সুযোগ পান না তিনি। শান নিজে মুখে বলেন, "আমি কোনওদিন ইন্ডাস্ট্রিতে কারও সঙ্গে দুর্ব্যবহার করিনি। আসলে বোধহয় এই প্রজন্মের নায়কেরা নতুন ভয়েস পছন্দ করছেন। আমার সঙ্গে সেভাবে কারও যোগাযোগ নেই। তাই হয়তো ডাক পাই না। আমি মনে করি, আমাকে না ডাকলে সেটা ইন্ডাস্ট্রির ক্ষতি। আমার না।" কিন্তু তারপরেও ভেঙে পড়েননি শান। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলেছেন তিনি।‌ তবে একেবারে একা। শান সবশেষে বলেন, "একটা সময় ছিল যখন সপ্তাহে দু'টো রেকর্ডিং করেছি। সেখান থেকে এখন বছরে দু'টো রেকর্ড করি সিনেমার জন্য। কিন্তু এখন আর কারও ফোনের অপেক্ষা করি না। নিজেই সুর দিয়ে স্টুডিওতে গান গেয়ে ইউটিউব চ্যানেলে আপলোড করে দি।"

```