দ্য ওয়াল ব্যুরো: টাকি টাকি-র তালে তরুণের মন, উদ্বেল সেই গান সেলেনা গোমজের। গানের কথায় উষ্ণতা, মজে যাওয়া তরুণ ভক্তদের নিয়েই ইনস্টাগ্রামে তিনি ছিলেন সবচেয়ে আগে। ফলোয়ার সংখ্যা ১৪৪,৩০৮,৭৬৭। কিন্তু, ২০১৭-র ইউথ আইকনের ইনস্টাগ্রাম চমকে ভাঁটা পড়েছে। ১ বছরেই ফলোয়ার সংখ্যা এতটাই কমেছে যে ইনস্টাগ্রামে শীর্ষে থাকা সেলেনা নেমে ২ নম্বরে এসেছে । আর যিনি দায়িত্ব নিয়ে গোমজের ভক্তদের কাড়লেন, তিনি আর কেউ নন, খোদ CR7 ।
ইনস্টাগ্রাম রিপোর্ট বলছে, গত এক বছরে সেলেনার জনপ্রিয়তাকে ছিনিয়ে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১৪৪,৩০৯,২০৪ ফলোয়ার নিয়ে সিআর-৭ সবার মনে, রাতের স্বপ্নে।
https://www.instagram.com/p/Bph0QN0ld2Q/?utm_source=ig_embed
সবচেয়ে প্রভাবশালী ইউথ আইকনের খেতাব পাওয়া সেলেনার জনপ্রিয়তা কি তবে ইনস্টাগ্রাম ঠিক করবে? এই প্রশ্ন সেলেনা ভক্তদের মনে ঘুরে বেরালেও, সময়ের নিরিখে ইনস্টাগ্রামই সেলেবদের জনপ্রিয়তার অন্যতম মানদণ্ড, যা স্বীকার না করার কোনও জায়গা নেই। ইনস্টাগ্রামে ফলোয়ারদের টানতেই তো সেলেবরা প্রতি মুহূর্তে স্বচেষ্ট। এতদিন সেই তালিকায় সবচেয়ে আগে ছিলেন সেলেনা।
সূত্রের খবর, ইনস্টাগ্রামের ফলোয়ার নিয়ে গত কয়েক মাস মাথা ঘামাননি পপ তারকা ও অভিনেত্রী সেলেনা গোমজ।একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ফলোয়ার সংখ্যার উপর জনপ্রিয়তা নির্ভর করে না। আর ফলোয়ারদের নিয়ে তাঁর কোনও মাথা ব্যাথাও নেই। মনে করা হচ্ছে, সেলেনার এই মন্তব্যই তাঁকে ইনস্টাগ্রাম জনপ্রিয়তায় দ্বিতীয় স্থানে নামিয়ে আনল।
https://www.instagram.com/p/BmbIsmSgF17/?taken-by=selenagomez
অবশ্য, এক মাস ধরে শারীরিক ও মানসিক অসুস্থতায় জেরবার গোমজ। জানা যাচ্ছে, কিডনি সমস্যায় ভুগছেন তিনি। দীর্ঘ চিকিৎসার কারণে হতাশ হয়ে পড়েছেন। সেই কারণেই ইনস্টাগ্রামে সময় দিতে পারছেন না বলে দাবি করছে গোমজ ফ্যান ক্লাব।
কারণ যাই হোক, সেলেনার জনপ্রিয়তা ইনস্টাগ্রামে ভাঁটার মুখেই। ফলোয়ার গ্রাফে আপাতত শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তারপরেই সেলেনা গোমজ। ১৩২ মিলিয়নের বেশি ফলোয়ার নিয়ে তৃতীয় অ্যারিয়ানা গ্র্যান্ড,১১৯ মিলিয়নের বেশি ফলোয়ার নিয়ে চার নম্বরে কিম কারদাশিয়ান।