Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রয়াত 'আনন্দ' অভিনেত্রী সীমা দেও, অ্যালঝাইমার্সে ভুগছিলেন বর্ষীয়ান নায়িকা

দ্য ওয়াল ব্যুরো: সাতের অথবা আটের দশকে সীমা দেওকে প্রায়ই দেখা যেত একাধিক ছবিতে। 'আনন্দ' থেকে 'কোরা কাগজ', গত শতকের বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন সীমা। বৃহস্পতিবার প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী সীমা দেও (seema deo anand actress died)।

প্রয়াত 'আনন্দ' অভিনেত্রী সীমা দেও, অ্যালঝাইমার্সে ভুগছিলেন বর্ষীয়ান নায়িকা

শেষ আপডেট: 24 August 2023 10:47

দ্য ওয়াল ব্যুরো: সাতের অথবা আটের দশকে সীমা দেওকে প্রায়ই দেখা যেত একাধিক ছবিতে। 'আনন্দ' থেকে 'কোরা কাগজ', গত শতকের বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন সীমা। বৃহস্পতিবার প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী সীমা দেও (seema deo anand actress died)।

মৃত্যুকালে ৮৩ বছর বয়স হয়েছিল এই অভিনেত্রীর। (seema deo anand actress died at 83)

রাজেশ খান্নার 'আনন্দ', সঞ্জীব কুমার এবং জয়া ভাদুড়ির (বচ্চন) 'কোশিশ', অনুপম খের-রেখা অভিনীত 'সংসার' সহ আরও বহু ছবিতে সীমা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। অভিনেত্রীর পরিবারে রয়েছেন দুই ছেলে অজিঙ্কা এবং অভিনয় দেও। প্রসঙ্গত, সীমা সহ গোটা পরিবারই যুক্ত অভিনয়ের সঙ্গে। হিন্দি ছবির পাশাপাশি সীমা প্রচুর মারাঠি ছবিও করেছেন। মারাঠি ছবিতে সীমার ভূমিকা রীতিমতো উল্লেখযোগ্য।

তবে বর্ষীয়ান এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই ভুগছিলেন দূরারোগ্য অ্যালঝাইমার্স অসুখে। বৃহস্পতিবার সীমার মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে দেন তাঁর ছেলে অভিনয় দেও। তিনি জানান, 'মা আজ সকালে চলে গেলেন। দীর্ঘদিন ধরেই মা অ্যালঝাইমার্সে ভুগছিলেন। তবে সেই অসুখ ছাড়া মা-র শারীরিক পরিস্থিতি এমনিতে খুব যে খারাপ ছিল তা বলা চলেনা।'

প্রসঙ্গত, মাত্র বছর তিনেক আগেই ২০২০ সালে লকডাউনের সময়ে অভিনেত্রী সীমা দেওয়ের শারীরিক অবস্থার কথা টুইটারে জানিয়েছিলেন তাঁর ছেলে অজিঙ্কা। সেই সময়ে তিনি লিখেছিলেন, 'আমার মা শ্রীমতী সীমা দেও তথা মারাঠি ছবির জগতে একজন প্রখ্যাত অভিনেত্রী এই মুহূর্তে অ্যালঝাইমার্সে আক্রান্ত। আমরা গোটা দেও পরিবার তাঁর সুস্থতা প্রার্থনা করছি। আশা করব যে মহারাষ্ট্রের মানুষ তাঁকে এত ভালবাসা দিয়েছেন সেই দর্শকরাও তাঁদের প্রিয় অভিনেত্রীর সুস্থতা কামনা করবেন।'

প্রসঙ্গত, অভিনেত্রীর স্বামী রমেশ দেওও হিন্দি ছবির পরিচিত মুখ ছিলেন। পাশাপাশি, অজিঙ্কা এবং অভিনয় দেওকেও বলিউডে একাধিক ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। সীমার স্বামী রমেশ গত বছরে অর্থাৎ ২০২২-এ বার্ধক্যজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবার স্ত্রী সীমাও সেই অনন্ত পথের শরিক হলেন।

চন্দ্রযান-এর সাফল্যে উচ্ছ্বসিত শাহরুখ থেকে প্রিয়াঙ্কা চোপড়া, ইসরোকে প্রশংসায় ভরাল বলিউড


```