Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘কাট বলার পরও, ও আমার ঠোঁট ছাড়েনি’, শুটিংয়ের তিক্ত অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক সায়নী

অতীতে বহু বলিউড শিল্পীরা প্রকাশ্যে এনেছেন এমন ঘটনার কথা। শুধুমাত্র পেশাদারিত্বের অভাবে অন্তরঙ্গ দৃশ্য শুটিংয়ের সময় কীভাবে তাঁরা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন।

‘কাট বলার পরও, ও আমার ঠোঁট ছাড়েনি’, শুটিংয়ের তিক্ত অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক সায়নী

সায়নী গুপ্ত

শেষ আপডেট: 27 November 2024 18:59

দ্য ওয়াল ব্যুরো: অতীতে বহু বলিউড শিল্পীরা প্রকাশ্যে এনেছেন এমন ঘটনার কথা। শুধুমাত্র পেশাদারিত্বের অভাবে অন্তরঙ্গ দৃশ্য শুটিংয়ের সময় কীভাবে তাঁরা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন। সম্প্রতি আরও এক বঙ্গতনয়া মুখ খুললেন তাঁর সহ-অভিনেতার অশালীন আচরণ প্রসঙ্গে।

অভিনেত্রী সায়নী গুপ্ত। সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে তিনি বলেন ‘অন্তরঙ্গ মুহুর্ত শুটিংয়ের জন্য একজন কো-অর্ডিনেটর ভীষণ প্রয়োজন, এবং আজ যে এই ‘ইন্টিমেট কো-অর্ডিনেশন’ একটি প্রফেশন হয়ে দাঁড়িয়েছে, তার জন্য তিনি কৃতজ্ঞ!’ কিন্তু কী কারণে এ হেন মন্তব্য সায়নীর।

View this post on Instagram

A post shared by Eshwar Log (@eshwarlog)

২০১৩ সাল। ‘মারগারিটা উইদ এ স্ট্র’-এর এক অন্তরঙ্গ দৃশ্যের শুটিং চলছিল। ঘটনাটি ঘটে সে সময়ে। সায়নী বলেন, ‘আদপে এখন অনেক টেকনিক্যাল সুবিধার কারণে এমন অন্তরঙ্গ দৃশ্য শুট করা সহজ হয়ে উঠেছে। কিন্তু তাও বহু মানুষ এমন দৃশ্যের সুযোগ নিয়ে থাকে। এমন পরিস্থিতি হয়েছিল, যে পরিচালক কাট বলার পরও আমার ঠোঁট ছাড়তে চাইছিলেন না সেই অভিনেতা। আমার অস্বস্তি বাড়ছিল। বিষয়টি ক্ষণস্থায়ী ছিল কিন্তু বিষয়টি অশালীন ছিল।’

শুধু ‘মারগারিটা...’প্রসঙ্গেই নয়। বলিউডে অভিনেত্রীরা আজও নিরাপত্তাহীনতায় ভোগেন সায়নীর মুখে পরের ঘটনায় আরও স্পষ্ট হয়ে যায়। 

গোয়ায় চলছিল ওয়েব সিরিজ ‘ফোর মোর শটস প্লিজ!’-এর শুটিং। অভিনেত্রী বলেন, ‘ সিনটিতে, আমায় অতি স্বল্পবসনে বিচে শুয়ে থাকতে হয়। প্রায় সত্তরজন পুরুষ আমার সামনে দাঁড়িয়ে, কিন্তু আমি এমন একজনকেও পাইনি, যিনি আমায় একটা শাল এনে দিয়েছেন কিংবা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, একজন অভিনেতার নিরাপত্তা, বা যে কোনও মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগের অভাব, আজও রয়েছে। কী করব আর কী করব না এটার একটা বাউন্ডারি থাকা উচিৎ, সেটা বারবার ভেঙে ফেলা হচ্ছে, এই মানসিকতার পরিবর্তন প্রয়োজন।’

একদিকে যখন সায়নী সরব হয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির কিছু মানুষের অশালীন আচরণের বিরুদ্ধে, ঠিক তেমনই কয়েনের উল্টো পিঠ নিয়েও বলেছেন অভিনেত্রী। তিনি সহ-অভিনেতা প্রতীক বব্বরে প্রশংসা করে বলেন, একটি নগ্ন দৃশ্যের শুটিংয়ের সময়, কতটা নিরাপদ বোধ করছিলেন সায়নী। 

‘ওর চোখ এক সেকেন্ডের জন্য অন্য কোথাও সরেনি, ও শুধু আমার চোখের দিকে তাকিয়ে ছিল। এই ঘটনার পর আমার ওর প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায়,’ বলেন সায়নী।


```