Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘ভুল করেছি, উচিত হয়নি’, দেবচন্দ্রিমার কাছে ক্ষমা চাইলেন সায়ক! মুখ খুললেন সায়ন্তকে নিয়েও 

সায়কের দাবি তাঁর বন্ধু সায়ন্ত যে মারধর করেছেন প্রেমিকাদের, এ সম্পর্কে একেবারেই অবগত ছিলেন না তিনি। তাঁর কথায়, "তিনজনের কথা শুনেই মনে হয়েছে খুব টক্সিক একটা ব্যাপার।

‘ভুল করেছি, উচিত হয়নি’, দেবচন্দ্রিমার কাছে ক্ষমা চাইলেন সায়ক! মুখ খুললেন সায়ন্তকে নিয়েও 

কী বললেন সায়ক?

শেষ আপডেট: 16 March 2025 20:08

দ্য ওয়াল ব্যুরো: তিন প্রাক্তন প্রেমিকাই গুরুতর অভিযোগ এনেছেন অভিনেতা-ব্লগার সায়ন্ত মোদকের নামে। মারধর তো বটেই আর্থিক তছরূপেরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিনেতার বন্ধু সায়ক চক্রবর্তী যিনি আবার সায়ন্তর টলিউড জীবনের প্রথম প্রেমিকা দেবচন্দ্রিমা সিংহ রায়ের সঙ্গেও কাজ করেছেন ধারাবাহিকে। এবার সেই সায়কই ক্ষমা চাইলেন অভিনেত্রীর কাছে। একই সঙ্গে স্বীকার করে নিলেন, তিনি ভুল করেছেন। 

সায়কের দাবি তাঁর বন্ধু সায়ন্ত যে মারধর করেছেন প্রেমিকাদের, এ সম্পর্কে একেবারেই অবগত ছিলেন না তিনি। তাঁর কথায়, "তিনজনের কথা শুনেই মনে হয়েছে খুব টক্সিক একটা ব্যাপার। এরকম কেউ যদি জীবনে থাকে, ততক্ষণাৎ বের করে দেওয়া উচিৎ।" দেবচন্দ্রিমার সঙ্গে এই মুহূর্তে বন্ধুত্ব অনেকটাই ফিকে সায়কের। সে জন্য অতীতের 'ভুল'কেই দায়ী করেন তিনি। 

তিনি জানান, একটি অনুষ্ঠানে খাবারের প্যাকেটের উপর ইংরেজিতে ডিসি লেখা ছিল। ঘটনাচক্রে দেবচন্দ্রিমা আদ্যাক্ষরও ডিসি। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন সায়ন্তও। খাবারের প্যাকেটে প্রাক্তনের আদ্যাক্ষর নজর এড়ায়নি তাঁর। তা সায়ককে ডেকে দেখান তিনি। প্রথমটাঊ বুঝতে না পারলেও পরে তা বুঝে হেসে ফেলেন সায়ক। সেই ভ্লগটি এখনও ইউটিউবে রয়েছে। তবে হাসা যে ঠিক হয়নি, তা এখন অনুধাবন করেছেন সায়ক, জানালেন নিজেই। দেবচন্দ্রিমার খারাপ লেগেছিল, কষ্ট পেয়েছিলেন তিনি। আর সেই কারণেই তাঁর কাছে ক্ষমা চাইতে বিন্দুমাত্র লজ্জা নেই সায়কের। তাঁর কথায়, "আমি ভুল করেছি। সেদিন ওভাবে হাসা তাঁর উচিৎ হয়নি।" 


সায়ন্ত সরি বলুক, চান সায়ক। সায়ন্তের উদ্দেশে তাঁর বার্তা, "যেটা করেছিস, একটু গিল্টি ফিল কর। তুইও জানিস, ৩টে মানুষ একসঙ্গে মিথ্যে কথা বলতে পারে না। সরিটাও সঠিকভাবে বলিস, যেভাবে সমস্ত কিছু তুই ভ্লগে বলে থাকিস সেভাবে।" সায়ন্তের বিরুদ্ধে একসঙ্গে গর্জে উঠেছেন সব প্রাক্তনেরা। কর্মক্ষেত্রেও এর প্রভাবে পড়েছে। মাত্র সাত দিনেই হু হু করে কমছে সাবস্ক্রাইবার, কমেই চলেছে লাগাতার।


```