Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চলে যেতে চাননি সতীশ! চোখের জলে স্মৃতিচারণ তারকা ও ঘনিষ্ঠদের

দ্য ওয়াল ব্যুরো: সতীশ কৌশিকের (Satish Kaushik) মৃত্যুর (death) পর ৭২ ঘন্টা এখনও পার হয়নি। শেষবার হোলি পার্টিতে তাঁর সঙ্গে দেখা হবার স্মৃতি এখনও আচ্ছন্ন করে রেখেছে অন্যান্য তারকাদের। বারবার তাঁরা মনে করছেন সতীশের শেষ বলা কথাগুলি (last wor

চলে যেতে চাননি সতীশ! চোখের জলে স্মৃতিচারণ তারকা ও ঘনিষ্ঠদের

শেষ আপডেট: 12 March 2023 11:28

দ্য ওয়াল ব্যুরো: সতীশ কৌশিকের (Satish Kaushik) মৃত্যুর (death) পর ৭২ ঘন্টা এখনও পার হয়নি। শেষবার হোলি পার্টিতে তাঁর সঙ্গে দেখা হবার স্মৃতি এখনও আচ্ছন্ন করে রেখেছে অন্যান্য তারকাদের। বারবার তাঁরা মনে করছেন সতীশের শেষ বলা কথাগুলি (last words)।

বৃহস্পতিবার সতীশের আকস্মিক প্রয়াণ এখনও মেনে নিতে পারেননি অভিনেতা অনুপম খের। ইন্ডাস্ট্রিতে ৪৫ বছরের বন্ধুত্ব অনুপম আর সতীশের। অনুপমের পাশাপশি সতীশের ম্যানেজার সন্তোষ রাইও স্মৃতিমেদুর প্র্যাত বলি-অভিনেতাকে ঘিরে।

হোলি পার্টিতে মৃত্যুর আগেই কী বলেছিলেন সতীশ?

ম্যানেজার সন্তোষ রাইয়ের কথায়, মৃত্যুকে ভয় পেতেন বলিউডের এই অভিনেতা। তিনি নিজের মুখেই বলেছিলেন যে তিনি মরতে চাননা। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ সন্তোষই প্রথম শুনতে পান সতীশের চিৎকার। অভিনেতাকে তখনই ফর্টিস হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।

অসুস্থতা টের পেয়েই মেয়ে বংশিকার কথা বলেন সতীশ। মেয়ে বংশিকা এবং স্ত্রী শশীর জন্যই আরও কিছুদিন বাঁচতে চেয়েছিলেন তিনি। তবে সে আশা পূরণ হল না সতীশ কৌশিকের। ম্যানেজার সন্তোষের ওপর স্ত্রী ও কন্যার ভার দিয়ে চলে গেলেন অভিনেতা। সতীশের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন সলমন খান, শিল্পা শেঠি, রণবীর কাপুর সহ আরও অনেক বলিউড অভিনেতা।

বিমানে ধূমপান, অভব্য আচরণ, হাত-পা বেঁধে আসনে বসিয়ে রাখা হল যাত্রীকে, অবশেষে গ্রেফতার


```