Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৬৬-তে থামল জীবন, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক! গুরুগ্রাম যাওয়ার পথে গাড়িতেই হার্ট অ্যাটাক

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ভোররাতে প্রয়াত হলেন বিখ্যাত বলিউড অভিনেতা তথা পরিচালক সতীশ কৌশিক (Satish Kaushik)। কৌতুক অভিনয়ের জন্য সিনেমা অনুরাগীদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন তিনি। মাত্র ৬৬ বছর বয়সেই সেই হাসি চিরতরে মিলিয়ে গেল। বর্ষীয়ান অভিন

৬৬-তে থামল জীবন, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক! গুরুগ্রাম যাওয়ার পথে গাড়িতেই হার্ট অ্যাটাক

শেষ আপডেট: 9 March 2023 03:02

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ভোররাতে প্রয়াত হলেন বিখ্যাত বলিউড অভিনেতা তথা পরিচালক সতীশ কৌশিক (Satish Kaushik)। কৌতুক অভিনয়ের জন্য সিনেমা অনুরাগীদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন তিনি। মাত্র ৬৬ বছর বয়সেই সেই হাসি চিরতরে মিলিয়ে গেল। বর্ষীয়ান অভিনেতা অনুপম খের এদিন ভোরে টুইট করে সতীশের মৃত্যুর (died) খবর জানিয়েছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে (Bollywood)।

https://twitter.com/AnupamPKher/status/1633615264674889728?s=20

সূত্রের খবর, বৃহস্পতিবার ভোররাতেই মারা গিয়েছেন সতীশ কৌশিক। পরে ভোর ৫টা ১৬ মিনিট নাগাদ অনুপম খের সতীশের মৃত্যুর খবর টুইট করেন। সেখানে তিনি লিখেছেন, “জানি মৃত্যুই এই পৃথিবীর একমাত্র সত্য! কিন্তু আমি কোনওদিন স্বপ্নেও ভাবিনি যে আমার প্রিয় বন্ধুকে নিয়ে এমন কিছু কথা লিখতে হবে। ৪৫ বছরের বন্ধুত্বে যেন আজ হঠাৎই পূর্ণচ্ছেদ পড়ে গেল। তোমায় ছাড়া আমার জীবন আর আগের মতো থাকবে না সতীশ! ওঁ শান্তি!”

১৯৫৬ সালের ১৩ এপ্রিল হরিয়ানায় জন্মগ্রহণ করেন সতীশ কৌশিক। বলিউডে আত্মপ্রকাশের আগে তিনি থিয়েটার জগতে দাপিয়ে অভিনয় করেছেন। সিনেমায় অভিনয় এবং পরিচালনার পাশাপাশি স্ক্রিনরাইটার ও প্রযোজক হিসাবেও কাজ করেছেন। অভিনয় গুণে পেয়েছেন বহু পুরস্কারও।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে তিনি গুরুগ্রামে কারও সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সেইসময় গাড়িতেই হঠাৎ অসুস্থ বোধ করেন। মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে গুরুগ্রামের একটি বড় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর তাঁর মরদেহ মুম্বইয়ে আনা হবে বলে জানিয়েছে পরিবার।

নিজের অভিনয়ের মাধ্যমে আট থেকে আশি, সবার মুখে হাসি ফুটিয়েছিলেন সতীশ কৌশিক। 'মিস্টার ইন্ডিয়া', 'রাম লক্ষ্মণ', 'দিওয়ানা মাস্তানা'-র মতো একাধিক সুপারহিট সিনেমায় তাঁর অভিনয় সারাজীবন মনে থাকবে মানুষের। পরিচালনাও করেছেন মনে রাখার মতো বেশ কিছু ছবি। যার মধ্যে উল্লেখযোগ্য ‘তেরে নাম’, ‘রুপ কি রানি, চোরও কা রাজা’। বাংলা ছবি ‘ভূতের ভবিষ্যৎ’-এর হিন্দি রিমেকও করেছিলেন তিনি। যদিও ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়।

শাহরুখের বাড়িতে ঘাপটি মেরেছিল দুই যুবক! সামনে এল তাঁদের পরিচয়


```