Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘কুকুরও দাঁড়াতে পারছিল না’, হরনাথ চক্রবর্তীর শুটিং সেটে কী ঘটে শতাব্দীর সঙ্গে?

১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘রাজা রানি বাদশা’। ছবির নায়িকা ছিলেন শতাব্দী। বাঁকুড়ার মুকুটমণিপুরে ছবির শুটিং চলাকালীন যে অভিজ্ঞতা হয়েছিল তাঁর, তা আজও ভোলেননি তিনি।

‘কুকুরও দাঁড়াতে পারছিল না’, হরনাথ চক্রবর্তীর শুটিং সেটে কী ঘটে শতাব্দীর সঙ্গে?

শেষ আপডেট: 29 August 2025 17:28

দ্য ওয়াল ব্যুরো: হালফিলে টলিপাড়ায় শুটিং মানেই আরামদায়ক ব্যবস্থা। আধুনিক ভ্যানিটি ভ্যান, এসির ব্যবস্থা, — সবই যেন হাতের মুঠোয়। কিন্তু ৯ এর দশকের শেষভাগে চিত্রটা ছিল একেবারেই আলাদা। ছিল না ভ্যানিটি ভ্যান, ছিল না শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও। তবুও তীব্র গরম, ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই ক্যামেরা চলত। অসুবিধেও কিছু কম ছিল না। নস্টালজিয়ায় ডুব দিয়ে এবার সে রকমই এক ঘটনার কথা তুলে ধরলেন অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়।

১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘রাজা রানি বাদশা’। ছবির নায়িকা ছিলেন শতাব্দী। বাঁকুড়ার মুকুটমণিপুরে ছবির শুটিং চলাকালীন যে অভিজ্ঞতা হয়েছিল তাঁর, তা আজও ভোলেননি তিনি। অভিনেত্রীর কথায়, “এত গরম ছিল যে ছবিতে থাকা কুকুরও মাটিতে দাঁড়াতে পারছিল না। আমি হরদাকে বললাম, যেখানে একটা কুকুর দাঁড়াতে পারছে না, সেখানে তুমি আমাকে দিয়ে নাচ করাচ্ছ, অভিনয় করাচ্ছ।”

এরপর পরিচালক হরনাথ চক্রবর্তী ও প্রযোজক মিলে বের করেছিলেন অভিনব সমাধান। বাইরে থেকে চাঁই চাঁই বরফ আনা হত। শুটিং শেষে সেই বরফ গলে যে জল হতো, তাতেই স্নান করে ক্লান্তি দূর করতেন শতাব্দী। ব্যস এইটুকুই। তাতেই সন্তুষ্ট হতেন অভিনেত্রী নিজে। তাই নিয়ে কিন্তু অভিযোগ নেই শতাব্দীর। দীর্ঘ কর্মজীবনে যে পরিমাণ ভালবাসা তিনি পেয়েছে দর্শকের তরফে পেয়েছেন, তাতেই তিনি খুশি, তাতেই তিনি সন্তুষ্ট।

হঠাৎ করেই ফেলে আসা সোনালী দিনের স্মৃতিচারণায় মেতেছেন শতাব্দী। দিন কয়েক আগেই জানিয়েছিলেন  অমিত কুমারকে পছন্দ ছিল তাঁর। যদিও সেই ভাললাগার কথা কাউকে বলতে পারেননি কোনওদিন। জানতেন না অমিত কুমার নিজেও। 
 


```