Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ভানুর বায়োপিক নয়, 'যমালয়ে জীবন্ত ভানু' হয়ে আসছেন শাশ্বত

শুভদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ঋত্বিক ঘটক রূপে পর্দায় আর্বিভূত হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। আবার উত্তম কুমার রূপেও তাঁর দেখা মিলেছে বড় পর্দায়। এবার তিনি আসছেন কমেডি কিং লর্ড ভানু বন্দ্যোপাধ্যায় (Bhanu Bandyopadhyay) রূপে। কে তিনি? যিনি

ভানুর বায়োপিক নয়, 'যমালয়ে জীবন্ত ভানু' হয়ে আসছেন শাশ্বত

শেষ আপডেট: 26 August 2023 10:34

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

তিনি ঋত্বিক ঘটক রূপে পর্দায় আর্বিভূত হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। আবার উত্তম কুমার রূপেও তাঁর দেখা মিলেছে বড় পর্দায়। এবার তিনি আসছেন কমেডি কিং লর্ড ভানু বন্দ্যোপাধ্যায় (Bhanu Bandyopadhyay) রূপে। কে তিনি? যিনি সব লেজেন্ডারি চরিত্রে কিস্তিমাত করছেন?

তিনি শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। নেতাজী থেকে ঋত্বিক ঘটক হয়ে উত্তমকুমার। এবার ভানু বন্দ্যোপাধ্যায়ের (Bhanu Bandyopadhyay) চরিত্রে দেখা মিলবে শাশ্বত চট্টোপাধ্যায়ের।

‘যমালয়ে জীবন্ত ভানু’ ছবি পরিচালনা করছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। ‘বুড়িমা চিত্রম’-এর প্রযোজনায় তৈরি এই ছবি এ বছরেই মুক্তি পাবে। ছবির কাহিনি ও চিত্রনাট্যের দায়িত্বে আছেন 'মীরাক্কেল' খ্যাত কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।

ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় শুনে অনেকেই ভাবছেন ভানুর ব্যক্তিগত জীবন কেন্দ্রিক ছবি এটি। কিন্তু একেবারেই তা নয়। যা খোলসা করেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। 'যমালয়ে জীবন্ত ভানু' (Jomaloye Jibonto Bhanu) ভানু বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নয়। দেখানো হবে না ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনের গল্প। কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন শাশ্বত। তা কী করে সম্ভব?

Jomaloye Jibonto Bhanu

সায়ন্তন ঘোষাল জানালেন, "ভানু বন্দ্যোপাধ্যায়-কে তাঁর শতবর্ষের পর চলচ্চিত্রে ফিরিয়ে আনা আমার কাছে বড় চ্যালেঞ্জ। কিন্তু এই ছবি ভানু বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নয়। ছবির গল্প ভাবা হয়েছে ভানু বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী ছবি 'যমালয়ে জীবন্ত মানুষ' এর প্রেক্ষাপটে। আরও আধুনিক রূপে। অতীতের এই ছবিতে ভানু নিজ পরিচয়ে যমলোকে যাননি। গেছিলেন ছবির চরিত্র হিসেবে। কিন্তু আমার আগামী ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায় যাবেন যমালয়ে এবং যমলোকে গিয়ে ভানু কী কী মজার কাণ্ড ঘটাচ্ছেন সেই নিয়ে ছবির কাহিনি। আর এই জীবন্ত ভানু রূপে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। যিনি ছবিতে ভানু। ছবিতে ভানুর সব বিখ্যাত সংলাপ থাকবে। অপুদার সঙ্গে আগেও একটা কাজ করেছিলাম। অপুদা একজন অনবদ্য অভিনেতা। যার সঙ্গে ভানু বন্দ্যোপাধ্যায়কে দর্শক আইডেন্টিফাই করতে পারবে।"

Jomaloye Jibonto Bhanu

শাশ্বতর লুক থেকে পোশাক সবকিছুই গড়া হয়েছে ভানু বন্দ্যোপাধ্যায়ের আদলে। শাশ্বতকে ভানু হিসেবে গড়ে তুলেছেন বিখ্যাত মেক আপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। ছবির সঙ্গীত পরিচালক রাজা নারায়ণ দেব। আসন্ন শীতেই মুক্তি পাওয়ার কথা ছবির।

Jomaloye Jibonto Bhanu

আজ, ২৬ অগস্ট ভানু বন্দ্যোপাধ্যায়ের ১০৩-তম জন্মদিন। গত বছরে হয়ে গেছিল 'যমালয়ে জীবন্ত মানুষ'-ছবির পোস্টার উন্মোচন অনুষ্ঠান। ভানু বন্দ্যোপাধ্যায়ের পুত্র গৌতম বন্দ্যোপাধ্যায় ও কন্যা বাসবী বন্দ্যোপাধ্যায় ঘটক ছিলেন অনুষ্ঠানে। সঙ্গে ছিলেন শাশ্বত চট্যোপাধ্যায় ও পরিচালক সায়ন্তন ঘোষাল এবং প্রযোজক সুমন কুমার দাস।

ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলেমেয়ে খুশি তাঁদের বাবার রোলে তাঁদের আদরের অপু ওরফে শাশ্বতকে পেয়ে। যে কথা অকপটে বললেন গৌতম বাবু। জানালেন, "অপু বাবার ভূমিকায় ভালই করবে।"

Jomaloye Jibonto Bhanu

গৌতম বাবুকে দেখতে একেবারে ভানু বন্দ্যোপাধ্যায়ের মতোই। তাই বাসবী দেবী বললেন "অপু (শাশ্বত)-কে ভানু বন্দ্যোপাধ্যায়ের লুকে পোস্টারে দেখে আমাদের পরিবারের একজন বলেছেন এ তো গৌতম বন্দ্যোপাধ্যায়।" অর্থাৎ শাশ্বতকেও যেন ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলের মতোই লাগছে।

Jomaloye Jibonto Bhanu

আর শাশ্বত (Saswata Chatterjee) নিজে কী বলছেন?

শাশ্বত ভানু বন্দ্যোপাধ্যায়ের রোলে কাজ করবেন শুনে যতটা ধন্য ততটা চিন্তিত। বললেন, "ভানু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও তাঁর পরিবারের সকলের সঙ্গে আমার পরিচয় সেই ছোটবেলা থেকে আমার বাবা শুভেন্দু চট্টোপাধ্যায়ের সূত্র ধরে। খুব কাছ থেকে দেখেছি ভানু জ্যেঠু ও তাঁর ছেলে গৌতমদাকে। তাই সেটাই আমার ভানু বন্দ্যোপাধ্যায় চরিত্র হয়ে ওঠার ওয়ার্কশপ। কিন্তু ভয়ে আছি দর্শক আমায় কতটা এমন একজন লেজেন্ডের চরিত্রে মেনে নেবে! চাপ তো বটেই। নিজের সেরাটা দেবার চেষ্টা করব।"

‘মামু পান্তুয়া খামু!’ রানাঘাটের হরিদাস পালের দোকানে নাকি পান্তুয়া খেতেন ভানু ও রবি


```