Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

শশী কাপুর, সৌমিত্র চট্টোপাধ্যায় হেঁটেছিলেন রেড কার্পেটে! অনুরাগীদের ডাউন মেমোরি লেন

দ্য ওয়াল ব্যুরো: কান ফিল্ম ফেস্টিভ্যালের ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পর্দায় ভাইরাল হচ্ছে প্রতিদিনই। তবে, ঐশ্বর্য, ঊর্বশী বা সারা আলি খানের ছবির ভিড়েও প্রয়াত শশী কাপুর বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Sashi Kapoor Soumitra Chattapadhyay walke

শশী কাপুর, সৌমিত্র চট্টোপাধ্যায় হেঁটেছিলেন রেড কার্পেটে! অনুরাগীদের ডাউন মেমোরি লেন

শেষ আপডেট: 22 May 2023 01:33

দ্য ওয়াল ব্যুরো: কান ফিল্ম ফেস্টিভ্যালের ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পর্দায় ভাইরাল হচ্ছে প্রতিদিনই। তবে, ঐশ্বর্য, ঊর্বশী বা সারা আলি খানের ছবির ভিড়েও প্রয়াত শশী কাপুর বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Sashi Kapoor Soumitra Chattapadhyay walked in Berlin film festival) ক্রেজ এতটুকু কমেনি দর্শক মহলে। আজও তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখলে রাতারাতি তা ভাইরাল হতে বেশি সময় লাগে না।

রবিবার, ১৯৬৫ সালের বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের (Sashi Kapoor Soumitra Chattapadhyay walked in Berlin film festival) রেড কার্পেটের ছবি মানসপ্রতিম নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়।

সেই পোস্টটিই রিটুইট করেন অভিনেত্রী সোনি রাজদান। সেই ছবিতে দেখা যাচ্ছে শশী কাপুর (Sashi Kapoor), ফেলিসিটি কেন্ডাল, মাধুর জাফরি এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে (Soumitra Chattapadhyay)। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের দিক থেকেও এই বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল বিশেষ গুরুত্বপূর্ণ।

https://twitter.com/em_basu/status/1659920673354158082

১৯৬৫র বার্লিন চলচ্চিত্র উৎসবে জেমস আইভরি পরিচালিত 'শেক্সপীয়র ওয়াল্লা' ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান অভিনেত্রী মাধুর জাফরি, পাশাপাশি, 'চারুলতা' ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পান সত্যজিৎ রায়। এই ছবিতে দেখা যাচ্ছে বৃটিশ অভিনেত্রী ফেলিসিটি কেন্ডালের পোশাকেও রয়েছে ভারতীয় ছোঁয়া। হাতে একটি ওড়না জড়ানো রয়েছে বৃটিশ অভিনেত্রীর।

Charulata'
চারুলতা ছবির দৃশ্য

ছবিটি দেখেই স্মৃতির সরণিতে হেঁটেছেন নেটিজেনরা। সেই সময়ের এই ছবির সঙ্গে এই সময়ের অভিনেতাদের তুলনাও টেনেছেন অনেকেই। আজ যেখানে শুধুমাত্র ডিজাইনার পোশাক পরেই কান অথবা বার্লিনের মতো আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উৎসবে শুধুমাত্র মুখ দেখান তারকারা সেখানে সেরা পরিচালক বা সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিত একসময় ভারতীয় ছবি, এই মর্মেও হতাশা প্রকাশ করেছেন কেউ কেউ।

প্রিয়াঙ্কার ‘সিটাডেল’এ বরুণ, সামান্থা! কবে থেকে দেখা যাবে এই দুই তারকাকে


```