Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অমিত শাহকে 'হ্যাপি বার্থ ডে' বলে ট্রোলড সারা আলি খান! কী হল?

দ্য ওয়াল ব্যুরো: সামান্য সৌজন্য। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট। আর সেজন্যই নির্বিচার ট্রোলিংয়ের শিকার হলেন সারা আলি খান। সমালোচকরা তাঁর অমিত শাহকে অভিনন্দন জানানোর সময়টা উল্লেখ করে কটাক্ষ করেছেন, বলিউড যখন ন

অমিত শাহকে 'হ্যাপি বার্থ ডে' বলে ট্রোলড সারা আলি খান! কী হল?

শেষ আপডেট: 22 October 2021 16:18

দ্য ওয়াল ব্যুরো: সামান্য সৌজন্য। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট। আর সেজন্যই নির্বিচার ট্রোলিংয়ের শিকার হলেন সারা আলি খান। সমালোচকরা তাঁর অমিত শাহকে অভিনন্দন জানানোর সময়টা উল্লেখ করে কটাক্ষ করেছেন, বলিউড যখন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) আতসকাঁচের তলায়, তাদের নজরদারির রাডারের মধ্যে, তখন নিজেকে বাঁচাতেই শুভেচ্ছা বার্তা সারার। শুক্রবার অমিত শাহের জন্মদিনে সারা ট্যুইট করেন, মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে জন্মদিনের উষ্ণতম শুভেচ্ছা, সম্মান জানাই। তারপরই ট্রোলবাহিনী তাঁকে একহাত নেয় সোস্যাল মিডিয়ায়। ঘটনাচক্রে মাদক মামলায় গোয়াগামী প্রমোদতরী থেকে গ্রেফতার শাহরুখ খান পুত্র আরিয়ান খান পরপর জামিনের আর্জি জানিয়েও প্রত্যাখ্যাত হচ্ছেন। তিনি রয়েছেন মুম্বইয়ের আর্থার রোড জেলে। তাঁর বন্ধু বলে পরিচিত অনন্যা পান্ডেকেও হোয়াটসঅ্যাপ  চ্যাটের সূত্র ধরে পরপর দুদিন তলব করে জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি। অভিযোগ, আরিয়ানকে তিনবার মাদক সরবরাহ করেছেন অনন্যা। এই প্রেক্ষাপটে সারাকে কটাক্ষ  করে কেউ লিখেছে, না, তুমি এবার নিরাপদ। আর কোনও এনসিবি হানা হবে না। আরেকজন লেখে, সারা আলি খান নিজেকে নিরাপদ রাখতে চাইলেন! অমিত শাহের গুড বুকে চলে এলেন। দেখুন আরও কিছু প্রতিক্রিয়া। সারাকে এবার দেখা যাবে আতরঙ্গি রে ছবিতে। অক্ষয় কুমার, ধনুশ তাঁর দুই সহ অভিনেতা এই ছবিতে। এবছরই ছবিটি রিলিজ হওয়ার  কথা ছিল, কিন্তু রিলিজ ডেট পিছিয়ে যায় করোনাজনিত পরিস্থিতিতে।    

```