Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শিব মন্দিরে পুজো সইফ-কন্যার, কট্টরবাদীদের তোপের মুখে সারা

দ্য ওয়াল ব্যুরো: সামনেই মুক্তি পাবে নতুন ছবি ‘জারা হটকে জারা বাঁচকে’। সেইজন্য সহ-অভিনেতা ভিকি কৌশলকে সঙ্গে নিয়ে গোটা দেশজুড়ে প্রচার করছেন অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)। পরশুদিন রাতে উপস্থিত ছিলেন আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয

শিব মন্দিরে পুজো সইফ-কন্যার, কট্টরবাদীদের তোপের মুখে সারা

শেষ আপডেট: 31 May 2023 09:55

দ্য ওয়াল ব্যুরো: সামনেই মুক্তি পাবে নতুন ছবি ‘জারা হটকে জারা বাঁচকে’। সেইজন্য সহ-অভিনেতা ভিকি কৌশলকে সঙ্গে নিয়ে গোটা দেশজুড়ে প্রচার করছেন অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)। পরশুদিন রাতে উপস্থিত ছিলেন আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের ট্রফি জয় চেটেপুটে উপভোগ করেছেন দু’জন। এরপর মঙ্গলবার সকালেই তাঁরা পৌঁছে গিয়েছিলেন লখনউয়ের এক শিব (Shiva) মন্দিরে। দু’জন মিলে শিবের মাথায় জল ঢেলে পুজো করেন। সেই ছবি এখন ভাইরাল নেটদুনিয়ায়। তবে এরপরই কট্টরবাদীদের তোপের মুখে পড়েছেন সইফ-কন্যা।

https://youtu.be/ziK8HzNk04A

কেন বলি অভিনেত্রীকে এমন আক্রমণ (Sara Ali Khan trolled for worshiping Shiva)?

কারণ সারা ধর্মে মুসলিম। পতৌদি পরিবারের বংশধর, সইফ আলি খানের প্রথম পক্ষের কন্যা সারা আলি খান। একজন মুসলিম হয়ে কেন তিনি শিব পুজো করছেন, সেই নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ। মূলত মুসলিম মৌলবাদীরাই অভিনেত্রীকে বেশি আক্রমণ করেন। তাঁর বংশ পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন। যদিও এঁদের কাউকেই খুব একটা পাত্তা দেননি অভিনেত্রী। জানা গিয়েছে, ‘কেদারনাথ’ ছবির সময় থেকেই শিব ভক্তি বাড়তে শুরু করেছিল সারার মনে। আর তাই এখনও মাঝেমধ্যেই দেশের একাধিক শিব মন্দিরে ছুটে যান তিনি।

Sara Ali Khan, Shiva

মঙ্গলবার সকালে ভিকি ও সারা লখনউয়ে ছবির প্রচার করছিলেন। সেসময়েই শহরের এক শিব মন্দিরে যান দু’জনে। গর্ভগৃহে বসে পুজো সারেন। ছবির সাফল্য কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনাও করেন দুই তারকা। এরপর মঙ্গলবার রাতেই সারা পৌঁছে গিয়েছিলেন মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে। গত সেপ্টেম্বরে এই মন্দিরেই পুজো দিতে এসে কট্টর হিন্দুত্ববাদীদের বাধার মুখে পড়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। শেষে পরিচালক অয়ন মুখোপাধ্যায় একাই মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন।

https://twitter.com/ANI_MP_CG_RJ/status/1663733905843949569?s=20

তবে সারাকে কোনওরকম বাধা কিংবা আক্রমণের মুখে পড়তে হয়নি। সন্ধ্যারতি দর্শনের পর মহাকালেশ্বর মন্দিরের গর্ভগৃহে ঢুকে শিবলিঙ্গে জলও ঢেলেছেন তিনি। সামাজিক মাধ্যমে সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। গোলাপি সালোয়ার কামিজ পরে, একেবারে ছিমছাম সাজে দেখা গিয়েছে সারা আলি খানকে। পরে উজ্জয়িনীর এই মন্দিরে পুজো দেওয়ার অনুভূতিও ব্যাখ্যা করেছেন অভিনেত্রী।

জানালা দিয়ে উঁকি দিচ্ছে সমুদ্র, বাপের বাড়ি ছেড়ে কোথায় গেলেন সোনাক্ষী?


```