Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহজাহান না, মিঃ কুমার! 'আতরাঙ্গি রে' শ্যুটিংয়ে চুটিয়ে মজা সারা, অক্ষয় কুমারের

দ্য ওয়াল ব্যুরো: তাজমহলের সামনে মোগল সম্রাট শাহজাহানের মতো গোলাপ হাতে অক্ষয় কুমার। মোগল আমলের আমেজ তুলে ধরতে চেষ্টা করেছেন অভিনেতা। হুবহু সম্রাটের মতোই তাঁর সাজগোজ। গলায়, কানে দামি হিরে, মুক্তোর গয়না। সম্রাটের মতো পোশাক। মাথায় টারবান।

শাহজাহান না, মিঃ কুমার! 'আতরাঙ্গি রে' শ্যুটিংয়ে চুটিয়ে মজা সারা, অক্ষয় কুমারের

শেষ আপডেট: 21 December 2020 13:21

দ্য ওয়াল ব্যুরো: তাজমহলের সামনে মোগল সম্রাট শাহজাহানের মতো গোলাপ হাতে অক্ষয় কুমার। মোগল আমলের আমেজ তুলে ধরতে চেষ্টা করেছেন অভিনেতা। হুবহু সম্রাটের মতোই তাঁর সাজগোজ। গলায়, কানে দামি হিরে, মুক্তোর গয়না। সম্রাটের মতো পোশাক। মাথায় টারবান। তার সামনে আবার পালকও। ঠোঁটের কোণে অল্প হাসি। অক্ষয় কুমারকে দেখে তাঁর বয়স ভুলে গেছেন সকলে। বোঝাই যাচ্ছে ফের একবার চমকে দিতে তিনি নেমে পড়েছেন ময়দানে।‌ নতুন সিনেমার জন্য প্রাণ ঢেলে অভিনয় করছেন অক্ষয় কুমার। শ্যুটিংয়ের মাঝেই মজাদার, চোখ ধাঁধানো ছবি পোস্ট করে চমকে দিচ্ছেন সিনেমার নায়িকা সারা আলি খানও। প্রথমবার একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে তাঁদের। ছবি, ভিডিও পোস্ট করে এখন থেকেই তাই অনুরাগীদের হল-মুখী করে তোলার জন্য লেগে পড়েছেন দু'জনে। আনন্দ এল রাইয়ের ছবি 'আতরাঙ্গি রে'র শ্যুটিং চলছে এখন দিল্লিতে। সিনেমার কাজ প্রথমে শুরু হয়েছিল বারাণসীতে। তার পরেই সারা দেশে লকডাউন হওয়ায় শ্যুটিংয়ের কাজ স্থগিত করা হয়েছিল। ফের শুরু হয়েছে সেই সিনেমার কাজ‌। এই সিনেমাতেই মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছেন অস্কারজয়ী এ আর রহমান। আবার অন্যদিকে 'রঞ্জনা' সিনেমার পর পরিচালকের সঙ্গে ফের কাজ করবেন ধানুষ। জানা গেছে, তাজমহলের সামনে এখন সিনেমার গানের ভিডিওর শ্যুটিং করছেন অক্ষয়-সারা। নতুন সিনেমার জন্য ভীষণই এক্সাইটেড ছিলেন অক্ষয় কুমার। এই মাসের শুরুতে ফের শ্যুটিংফ্লোরে যাওয়ার আগে ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছিলেন, "সেটে পৌঁছেই তিনটে ম্যাজিকাল শব্দ শোনার জন্য কতদিন অপেক্ষা করছিলাম। লাইট-ক্যামেরা-অ্যাকশন। ফের শুরু করলাম শ্যুটিং। আপনাদের ভালবাসা আর আশীর্বাদ চাই।" অন্যদিকে প্রথমবার অক্ষয় কুমার, ধানুষের সঙ্গে অভিনয় করছেন সারা আলি খান। প্রথম থেকেই উত্তেজিত ও উচ্ছ্বসিত ছিলেন সারা। ইনস্টাগ্রামে পোস্ট করে মার্চ মাসেই সারা লিখেছিলেন, "আতরাঙ্গি রে এবার আরও রঙিন। অক্ষয়, তোমার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ভীষণ এক্সাইটেড আমি।" এও লিখেছিলেন, "আমি নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছি না। অক্ষয় কুমার, ধানুষের মতো ট্যালেন্টেড অভিনেতাদের সঙ্গে কাজ করব এক সিনেমায়। আবার সেই সিনেমাতেই মিউজিক ডিরেক্টর এ আর রহমান!" সব মিলিয়েই সারাও ভীষণ খুশি সিনেমার কাজ শুরু হওয়ায়‌। বলাই বাহুল্য, তাঁদের ছবি দেখে দর্শকরাও মন্তব্য করে জানাচ্ছেন যে তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমার জন্য।

```