Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বক্স অফিসে 'রাজ' হিরানির, প্রভাসকে টেক্কা দিলেন রণবীর

দ্য ওয়াল ব্যুরো: রিলিজের পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে রাজকুমার হিরানির নতুন ছবি ‘সঞ্জু’। প্রথম দিনে ৩৪ কোটির ব্যবসা করে ইতিমধ্যেই রণবীর কাপুর পিছনে ফেলে দিয়েছেন বলিউডের ভাইজান এবং হলিউডের সুপার হিরো অ্যাভেঞ্জার্সদের। ট্রেড অ্যানালি

বক্স অফিসে 'রাজ' হিরানির, প্রভাসকে টেক্কা দিলেন রণবীর

শেষ আপডেট: 2 July 2018 10:16

দ্য ওয়াল ব্যুরো: রিলিজের পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে রাজকুমার হিরানির নতুন ছবি ‘সঞ্জু’। প্রথম দিনে ৩৪ কোটির ব্যবসা করে ইতিমধ্যেই রণবীর কাপুর পিছনে ফেলে দিয়েছেন বলিউডের ভাইজান এবং হলিউডের সুপার হিরো অ্যাভেঞ্জার্সদের। ট্রেড অ্যানালিস্ট এবং ফিল্ম সমালোচক তরণ আদর্শ টুইট করে জানিয়েছিলেন, প্রথম তিন দিনেই সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’ একশো কোটির ক্লাবে পৌঁছনোর বিষয়ে আশাবাদী তিনি। আর এ বার প্রকাশ্যে এলো নতুন তথ্য। দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির ছবি ‘বাহুবলী-২’-কেও পিছনে ফেলে দিয়ে ‘সঞ্জু’। ২০১৫ সালে রিলিজ হয়েছিল বাহুবলী সিরিজের ফার্স্ট পার্ট। সে ছবিও ব্যবসা করেছিল জমিয়ে। কিন্তু ২০১৭ সালে ছবির সেকেন্ড পার্ট রিলিজের পর থেকেই প্রভাস-রানা ডাজ্ঞুবতি-রাজামৌলির ট্রায়ো ভেঙে দিয়েছিল সব রেকর্ড। ছবির টিজার, ট্রেলর, গান, ক্লিপিংস সবেতেই ছেয়ে গিয়েছিল ইউটিউব। ’১৭ সালের ব্লকবাস্টার হিট ছিল ডার্লিং প্রভাসের এই ছবি। তবে এ বার সেই রেকর্ডও ভেঙে দিলেন রণবীর। রিলিজের পর তৃতীয় দিনে বাহুবলী-২ ব্যবসা করেছিল ৪৬.৫০ কোটি টাকার। আর তিন নম্বর দিনে ‘সঞ্জু’-র বক্স অফিস কালেকশন ৪৬.৭১ কোটি টাকা। তবে শুধু বাহুবলী-২ নয় বাগি-২, রেস-৩-এর মতো মাল্টি স্টারার ছবিকেও পিছনে ফেলে দিয়েছেন রাজকুমার হিরানি এবং রণবীর কাপুরের জুটি। সমীক্ষা বলছে, আপাতত সঞ্জয় লীলা বনশালিও পিছনেই রয়েছেন রাজু হিরানির। প্রথম পাঁচদিনে বনশালির ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি ‘পদ্মাবত’-এর বক্স অফিস কালেকশন ছিল ১১৪ কোটি টাকা। আর সেখানে ৪ দিনেই ১২০ কোটি ছুঁয়ে ফেলেছে সঞ্জু বাবার বায়োপিক। নিন্দুকেরা অবশ্য ছবি রিলিজের পরেই শুরু করে দিয়েছেন খুঁত বের করা। কিন্তু তাতে একটুও ভাটা পড়েনি ‘সঞ্জু’-র ব্যবসায়। বরং বলিউডের তাবড় অভিনেতা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই প্রায় একবাক্যে স্বীকার করেছেন যে এ ছবিতে রণবীর অনবদ্য। নিজের সবটুকু দিয়ে অভিনয় করে তিনি বুঝিয়ে দিয়েছেন আফটার অল তিনি রাজ কাপুরের নাতি, কাপুর খানদানের ঐতিহ্য রয়েছে তাঁর মজ্জায়।

```