Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সঞ্জয় লীলা বনশালির সিরিজের টিজারে এক ডজন হিরোইন

এই সিরিজের দর্শকরা তারকাদের মেলা দেখতে চলেছেন। মনীষা কৈরালা আছেন প্রধান চরিত্রে।

সঞ্জয় লীলা বনশালির সিরিজের টিজারে এক ডজন হিরোইন

শেষ আপডেট: 1 February 2024 16:51

দ্য ওয়াল ব্যুরো: ওটিটিতে প্রথম পা রাখতে চলেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। তাঁর পরিচালিত সিরিজ 'হীরামন্ডি' নিয়ে আসতে চলেছে  নেটফ্লিক্সে। বেশ কিছু মাস আগে মুক্তি পায় এই সিরিজের প্রথম লুক। যেখান থেকে জানা যায় কোন অভিনেতারা সিরিজে অভিনয় করছেন। 


এই সিরিজের দর্শকরা তারকাদের মেলা দেখতে চলেছেন। মনীষা কৈরালা আছেন প্রধান চরিত্রে। এছাড়াও আছে সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা প্রমুখ। টিজারের ঝলক দেখেই বোঝা যাচ্ছে সঞ্জয় লীলা বনশালি ঘরানার সিরিজ হতে চলেছে এটি। পরিচালকের পদ্মাবত, গাঙ্গুবাই, রামলীলা, দেবদাস ইত্যাদি ছবিতে যে ধরনের সেট দেখা যায়, তার অন্যথা হয়নি এই সিরিজেও।

Manisha Koirala, Sonakshi Sinha, Aditi Rao Hydari And Others Lit Up  Heeramandi Teaser Launch Like This


স্বাধীনতার আগে অর্থাৎ ১৯৪০-এর সময়কার গল্প বলবে এই সিরিজ। সেই সময় গণিকারা কীভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, তা নিয়েই কাহিনী। স্বাধীনতার আগের লাহোর অর্থাৎ পাকিস্তানের গণিকালয় নিয়েই গল্প এগোবে বলে জানিয়েছে নেটফ্লিক্স। 

View this post on Instagram

A post shared by Netflix US (@netflix)

এতজন ভাল অভিনেত্রীদের একই সঙ্গে ওটিটিতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে সিরিজটি। বিগত চোদ্দ বছর ধরে এই কাহিনীটি নিয়ে চর্চা করেছেন বলে জানিয়েছেন পরিচালক। 

Unveiling the first look of 'Heeramandi' with the signature Sanjay Leela  Bhansali grandeur
সঞ্জয় লীলা বনশালির 'খামোশি- দ্য মিউজিক্যাল' ছবিতে অভিনয় করেছিলেন মনীষা কৈরালা। ওটা ছিল পরিচালক হিসেবে ওনার প্রথম ছবি। আরও একবার মনীষা কৈরালার সঙ্গে কাজ করতে পেরে আপ্লুত পরিচালক।


 সঞ্জয় লীলা বনশালি এখন ব্যস্ত 'লাভ অ্যান্ড ওয়ার' নিয়ে। ভিকি কৌশল, আলিয়া ভাট, রণবীর কাপুরের মত তারকাদের দেখা যাবে এই ছবিতে। চলতি বছরের শেষে বা পরের বছর বড় পর্দায় এই ছবি মুক্তির কথা চলছে বলে সূত্রের খবর।


```