Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কামব্যাকেই বাজিমাত! সঞ্জয়ের 'হীরামান্ডি'-তে নায়ক ফারদিন খান

দ্য ওয়াল ব্যুরো: ২০১০ সালে 'দুলহা মিল গ্যায়া' সিনেমায় শেষবার দেখা মিলেছিল ফিরোজ খানের ছেলে ফারদিন খানের (Fardin Khan)। তারপর বলিউড থেকে কোথায় যেন উধাও হয়ে গিয়েছিলেন তিনি। মাঝে কেটে গিয়েছে ১২ বছর। সূত্রের খবর, শিগগিরই আবার ক্যামেরার সামনে ফ

কামব্যাকেই বাজিমাত! সঞ্জয়ের 'হীরামান্ডি'-তে নায়ক ফারদিন খান

শেষ আপডেট: 24 July 2022 14:47

দ্য ওয়াল ব্যুরো: ২০১০ সালে 'দুলহা মিল গ্যায়া' সিনেমায় শেষবার দেখা মিলেছিল ফিরোজ খানের ছেলে ফারদিন খানের (Fardin Khan)। তারপর বলিউড থেকে কোথায় যেন উধাও হয়ে গিয়েছিলেন তিনি। মাঝে কেটে গিয়েছে ১২ বছর। সূত্রের খবর, শিগগিরই আবার ক্যামেরার সামনে ফিরছেন তিনি। তবে বড়পর্দায় নয়, ওয়েব সিরিজে। আর কার হাত ধরে তাঁর কামব্যাক হচ্ছে, সেকথা জেনে অবাক সকলেই।

জানা গেছে, সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Bhansali) প্রথম ওয়েব সিরিজ 'হীরামান্ডি' (Heeramandi) দিয়েই বলিউডে ফিরছেন ফারদিন। দীর্ঘদিন ধরেই এই সিরিজের পরিকল্পনা করছেন সঞ্জয়। 'গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি' বানানোর আগে থেকেই এই পিরিয়ড ড্রামা তাঁর ভাবনায় রয়েছে। এবার সেই সিনেমাই ফ্লোরে চলে এসেছে। আর সেইসঙ্গে বি টাউনে ফিরেছেন 'হে বেবি'-এর সেই অভিনেতা।

দেখতে দেখতে সাতবছর! প্রথম ছবি ‘মাসান’-এর বর্ষপূর্তিতে স্মৃতিতে ডুব ভিকির

জানা গেছে, 'হীরামান্ডি'-তে (Heeramandi) ১৯৪৭ সালের অর্থাৎ স্বাধীনতার আগের লাহোর উঠে আসবে। যেই সময় এই জায়গা ছিল ভারতের মধ্যেই। ইতিমধ্যেই এই ছবির জন্য বিশাল একটি সেট তৈরি করে ফেলেছেন বনশালি (Sanjay Leela Bhansali) ও তাঁর সহকর্মীরা। যা দেখলে মনে হতে বাধ্য যে এটা সত্যিই পাকিস্তান।

ইতিমধ্যেই এই সিরিজে অভিনয় করবেন বলে চূড়ান্ত হয়ে গিয়েছে বলিউডের বড়সড় বেশ কয়েকটি নাম। তালিকায় রয়েছেন, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, সোনাক্ষী সিনহা। এখানেই শেষ নয়, জানা গেছে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য সাতের দশকের নামজাদা অভিনেতা মুমতাজকেও প্রস্তাব দিয়েছেন সঞ্জয়। ঘটনাচক্রে তিনি আবার ফারদিন খানের (Fardin Khan) শাশুড়িও।

এই কথা সংবাদমাধ্যমে স্বীকারও করেছেন মুমতাজ। তিনি জানিয়েছেন, 'সঞ্জয়ের প্রস্তাব আমি পেয়েছি। কিন্তু আমি কাজ করব কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে ফারদিন নিজের কাজ শুরু আগেই শুরু করে দিয়েছেন।'


```