Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বাবার শেষকৃত্যে আসেন সঞ্জয়, বলেছিলেন এখন শুটিংয়ে না আসতে,' শুনে কী করলেন প্রিয়াঙ্কা?

প্রিয়াঙ্কা জানিয়েছেন, ২০১৪ সালে মুক্তি পাওয়া ওমুঙ্গ কুমার পরিচালিত সিনেমা মেরি কম ছবির শুটিংয়ের আগে বনশালি তাঁকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন।

'বাবার শেষকৃত্যে আসেন সঞ্জয়, বলেছিলেন এখন শুটিংয়ে না আসতে,' শুনে কী করলেন প্রিয়াঙ্কা?

ফাইল চিত্র

শেষ আপডেট: 12 December 2024 16:52

দ্য ওয়াল ব্যুরো: স্টাইল স্টেটমেন্টে বরাবরই নজর কাড়েন। আগে বলিউডে এখন হলিউডে, নিজের জায়গা বানিয়ে নিয়েছেন। কথা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার। অভিনেত্রী অনেক সময়ই সঞ্জয় লীলা বনশালিকে নিয়ে মুখ খুলেছিলেন। বলিউড সূত্রে খবর, তাঁর সঙ্গে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। 

সম্প্রতি রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে বক্তব্য রাখতে গিয়ে প্রিয়াঙ্কা জানিয়েছেন, ২০১৪ সালে মুক্তি পাওয়া ওমুঙ্গ কুমার পরিচালিত সিনেমা মেরি কম ছবির শুটিংয়ের আগে বনশালি তাঁকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন। এই ছবিতে প্রিয়াঙ্কা মেরি কমের ভূমিকায় অভিনয় করেছিলেন। 

কী বললেন প্রিয়াঙ্কা? তিনি বলেন, 'আমার বাবার মৃত্যুর মাসেই আমি মেরি কম ছবির শুটিং শুরু করার কথা ছিল। তখন বক্সিং দৃশ্যগুলোর জন্য সেট প্রস্তুত ছিল। বাবার মৃত্যুর পর আমি খুব ভেঙে পড়েছিলাম। সেই সময় সঞ্জয় লীলা বনশালি আমার বাবার শেষকৃত্যে এসেছিলেন। তিনি আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন, ‘তোমার কাজে যাওয়ার দরকার নেই। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। আমরা সেট বন্ধ রাখব। যখন তুমি প্রস্তুত হবে, তখন শুটিং শুরু করব।’

অভিনেত্রী আরও বলেন, 'আমার বাবা কখনওই চাননি আমি আমার কাজ থামিয়ে দিই। তাই তাঁর ইচ্ছার কথা ভেবে, বাবার মৃত্যুর চার দিন পর আমি কাজে ফিরে যাই। আমার সমস্ত দুঃখ আর কষ্ট আমি সেই ছবির লড়াই দৃশ্যগুলোতে ঢেলে দিয়েছিলাম।'

২০১৯ সালে মুক্তি পাওয়া প্রিয়াঙ্কার শেষ হিন্দি সিনেমা এটি। সোনালি বোস পরিচালিত দ্য স্কাই ইজ পিঙ্ক-এর সময়, প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, বাবা তাঁর খুব কাছের ছিল। ফলে বাবার চলে যাওয়া তিনি মন থেকে কখনওই মেনে নিতে পারেননি। তাই তিনি এমন একটি ছবি করতে চেয়েছিলেন, যা সন্তানের অকাল মৃত্যু নিয়ে হবে। সেখানে বাবা-মায়ের মানসিক লড়াই ও সামলানোর ভিন্ন ভিন্ন দিক থাকবে। প্রিয়াঙ্কা নিজেও তাঁর প্রোডাকশন হাউস, পার্পল পেবল পিকচার্স-এর ব্যানারে এই ছবিটি সহ-প্রযোজনা করেছিলেন।


```