Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

জুটি বাঁধছেন সঞ্জয়-মাধুরী

দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসেই মুক্তি পাবে সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু'। নিজের জীবনের গল্প বড় পর্দায় আসার কয়েকদিন আগেই নতুন ছবি কাজে নেমে পড়লেন সঞ্জয় দত্ত। অভিষেক বর্মণের ছবি 'কলঙ্ক'-এর হাত ধরে নব্বইয়ের দশকের পর ফের জুটি বাঁধছেন সঞ্জু বাবা আর

জুটি বাঁধছেন সঞ্জয়-মাধুরী

শেষ আপডেট: 18 June 2018 09:17

দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসেই মুক্তি পাবে সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু'। নিজের জীবনের গল্প বড় পর্দায় আসার কয়েকদিন আগেই নতুন ছবি কাজে নেমে পড়লেন সঞ্জয় দত্ত। অভিষেক বর্মণের ছবি 'কলঙ্ক'-এর হাত ধরে নব্বইয়ের দশকের পর ফের জুটি বাঁধছেন সঞ্জু বাবা আর মাধুরী দীক্ষিত। ১৯৯১ সালে 'সাজন' মুক্তি পাওয়ার পর থেকেই টিনসেল টাউনে জোরদার জল্পনা শুরু হয়েছিল সঞ্জয় আর ধকধক গার্লের সম্পর্ক নিয়ে। কান পাতলেই মুম্বইয়ের আনাচে কানাচে শোনা যাচ্ছিল সঞ্জয় আর মাধুরী নাকি চুটিয়ে প্রেম করছেন। সঞ্জু বাবার ঘনিষ্ঠ মহলের দাবি টাডা আইনে দোষী সাব্যস্ত হওয়ার পরে সঞ্জয়কে একপ্রকার এড়িয়ে চলেছিলেন মাধুরী। বান্ধবীর এ হেন ব্যবহার নাকি মেনে নিতে পারেননি সঞ্জয়। https://twitter.com/taran_adarsh/status/1008608702478278656 কিন্তু শোনা যাচ্ছে, সঞ্জয়-মাধুরীর এই প্রেম পর্বের কিছুই নাকি নেই তাঁর বায়োপিক 'সঞ্জু'-তে। সূত্রের খবর, মাধুরীর বিশেষ অনুরোধেই নাকি সঞ্জয়ের জীবনের এই পর্বটা নিজের ছবি থেকে ব্যাড দিয়েছেন পরিচালক। এ খবর প্রকাশ্যে আসায় অবশ্য হতাশ হয়েছিলেন অনেকেই। আর তাঁদের জন্যই সুখবর দিলেন পরিচালক অভিষেক বর্মণ। সোমার সকালে টুইট করে ফিল্ম ক্রিটিক এবং ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন শুরু হয়ে গিয়েছে 'কলঙ্ক'-এর শ্যুটিং। 'সাজন'-এর পর পর্দায় ফের সঞ্জয়-মাধুরীর কেমিস্ট্রি দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। সঞ্জয় এবং মাধুরী ছাড়াও এ ছবিতে রয়েছেন, সোনাক্ষি সিনহা, আলিয়া ভট্ট, আদিত্য রায় কাপুর এবং বরুণ ধাওয়ান। ২০১৯-এর ১৯ এপ্রিল মুক্তি পাবে এই ছবি।

```