Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

শরীরে মারণরোগ, তীব্র যন্ত্রণা নিয়েই 'শামশেরা'-এর শ্যুটিং করেন সঞ্জয় দত্ত!

দ্য ওয়াল ব্যুরো: শরীরে বাসা বেঁধেছিল মারণরোগ, তারপরেও নিজের কাজের প্রতি অবিচল ছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। কঠিন যন্ত্রণা সহ্য করেও শ্যুটিংয়ের কাজ চালিয়ে গেছেন তিনি। সম্প্রতি 'শামশেরা'-র প্রচারে এসে এই কথাই জানালেন ছবির পরি

শরীরে মারণরোগ, তীব্র যন্ত্রণা নিয়েই 'শামশেরা'-এর শ্যুটিং করেন সঞ্জয় দত্ত!

শেষ আপডেট: 21 July 2022 08:12

দ্য ওয়াল ব্যুরো: শরীরে বাসা বেঁধেছিল মারণরোগ, তারপরেও নিজের কাজের প্রতি অবিচল ছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। কঠিন যন্ত্রণা সহ্য করেও শ্যুটিংয়ের কাজ চালিয়ে গেছেন তিনি। সম্প্রতি 'শামশেরা'-র প্রচারে এসে এই কথাই জানালেন ছবির পরিচালক করণ মালহোত্রা।

করণের কথায়, 'সঞ্জয় স্যারের ক্যানসার ধরা পড়ার বিষয়টি ইন্ডাস্ট্রির অনেকের কাছেই একটা বড় ধাক্কা ছিল। উনি ওই কঠিন যন্ত্রণার মধ্যেও শান্ত হয়ে শ্যুটিং করেছেন। কাউকে বুঝতে দেননি, কী ভীষণ শারীরিক এবং মানসিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলেন তিনি। শ্যুটিং সেটে তিনি শুধুই নিজের কাজে মন দিয়েছিলেন।'

আমার সিনেমাগুলি পছন্দ করতেন না বাবা, ‘বকওয়াস’ বলতেন : রণবীর

এর পাশাপাশি করণ জানান, 'সঞ্জয় দত্ত (Sanjay Dutt) একজন সুপারম্যান। তিনি আমাদের সবার কাছেই অনুপ্রেরণা। ছবির কাজ চলার সময় তিনি যেভাবে আমাদের পাশে সবসময় থেকেছেন, তাতে আমি ঋণী।'

'শামশেরা' সিনেমায় প্রধান চরিত্রে রয়েছেন রনবীর। তবে তার পাশাপাশি ট্রেলারে আরও যেই চরিত্রটি দর্শকদের নজর কেড়েছে, সেটি হল দারোগা শুদ্ধ সিং। আর সেই অত্যাচারী, পাশবিক, শীতল মস্তিষ্কের শুদ্ধ সিং হয়ে ধরা দিয়েছেন সঞ্জয় দত্ত। ট্রেলারে এই চরিত্রটি অনেকের নজর কেড়েছে। অথচ অনেকেই হয়ত জানেন না, এই চরিত্রে অভিনয়ের সময় ব্যক্তিগত জীবনেও কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন অভিনেতা।

উনবিংশ শতাব্দীর পটভূমিতে তৈরি হয়েছে যশ রাজ ফিল্মসের 'শামশেরা'। করণ মালহোত্রা পরিচালিত এই ছবিতে উঠে আসবে একদল ডাকাত উপজাতির কথা। ছবিতে সেই ডাকাত রণবীর কাপুরের বিপরীতে অত্যাচারী পুলিশ অফিসার শুদ্ধ সিং-এর ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে (Sanjay Dutt)।


```