Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ফুসফুসে ক্যান্সার সঞ্জয় দত্তর, চিকিৎসার জন্য আমেরিকা যেতে পারেন

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা সঞ্জয় দত্তের ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। গত রবিবার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতা সঞ্জয় দত্তকে। তখন জানা যায় অক্সিজেন স্যাচুরেশনে সমস্যা রয়েছে। তবে কোভিড র‍্যাপিড অ্যা

ফুসফুসে ক্যান্সার সঞ্জয় দত্তর, চিকিৎসার জন্য আমেরিকা যেতে পারেন

শেষ আপডেট: 10 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা সঞ্জয় দত্তের ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। গত রবিবার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতা সঞ্জয় দত্তকে। তখন জানা যায় অক্সিজেন স্যাচুরেশনে সমস্যা রয়েছে। তবে কোভিড র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। স‌েই সুখবর মেলার পরে অনেকটাই স্বস্তি মিলেছিল। কিন্তু এদিন জানা গেল ফুসফুসে ক্যান্সার হয়েছে ৬১ বছরের সঞ্জয়ের। জানা গিয়েছে, চিকিৎসার জন্য তিনি আমেরিকায় যেতে পারেন। এদিন টুইট করে ইঙ্গিতও দিয়েছিলেন সঞ্জয় দত্ত। জানান, কিছু দিনের বিরতি নিতে চান তিনি। খুব তাড়াতাড়ি ফিরে আসার কথাও বলেন। কিন্তু তখন বোঝা যায়নি ক্যান্সার ধরা পড়েছে অভিনেতার। লীলাবতী হাসপাতাল থেকে এদিনই ছুটি পেয়ে বাড়ি চলে আসেন তিনি। তার পরে মঙ্গলবার একটি টুইট করে সঞ্জয় জানান, "প্রিয় বন্ধুরা, আমি কিছু দিনের জন্য কাজ থেকে বিরতি নিচ্ছি চিকিৎসার কারণে। আমার পরিবার, আমার বন্ধু-বান্ধব সবাই আমার সঙ্গে রয়েছে। আমি সবাইকে বলব, অকারণে চিন্তা করবেন না। কোনও রকম জল্পনাকেও গুরুত্ব দেবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসব!" https://twitter.com/duttsanjay/status/1293142626850336775 সদ্যই ৬১-তে পা দিয়েছেন সঞ্জয় দত্ত। সম্প্রতি তাঁর জন্মদিন গিয়েছে। করোনা আবহে ২৯ জুলাই ঘরোয়া ভাবেই পালিত হয় ভার্সেটাইল অভিনেতার বার্থডে পার্টি। গত শনিবার বিকেলে হঠাৎ করেই তিনি শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন। অক্সিজেনের মাত্রা কমতে থাকায় পরিবারের তরফে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লীলাবতী হাসপাতালের চিকিৎসক জলিল পার্কারের তত্ত্বাবধানে ভর্তি হন সঞ্জয় দত্ত। করোনা ধরা না পড়লেও মেডিক্যাল চেকআপ হয় অভিনেতার। আর তারপরেই ফুসফুসে ক্যান্সারের খোঁজ মেলে।

```