Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এবার ‘অ্যানিম্যাল’ নিয়ে বাগযুদ্ধে কিরণ-সন্দীপ, জড়িয়ে গেল আমির খানের নাম

জাভেদ আখতার থেকে শুরু করে, অনেকেই এই ছবির সমালোচনা করেছেন। সমালোচকদের উদ্দেশে ‘অ্যানিম্যাল’ পরিচালকের বেলাগাম মন্তব্যে বিতর্ক আরও বেড়ে যায়।

এবার ‘অ্যানিম্যাল’ নিয়ে বাগযুদ্ধে কিরণ-সন্দীপ, জড়িয়ে গেল আমির খানের নাম

শেষ আপডেট: 6 February 2024 12:15

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩-এর শেষে মুক্তি পায় 'অ্যানিম্যাল' ছবিটি। তারপর থেকে ছবিটি নিয়ে বিতর্কের শেষ নেই। তার কারণও একাধিক। 'অ্যানিম্যাল'-এর বেশ কিছু দৃশ্য মিসজনি অর্থাৎ নারীদের প্রতি বিদ্বেষের চিত্র তুলে ধরেছে বলে মনে করেছেন অনেকেই। এই বিষয়ে বহু পরিচালক ও অভিনেতা কিছু তীব্র মন্তব্য করেছেন। তাঁদের মতে, 'অ্যানিম্যাল'-এর মতো ছবি আসলে সমাজের ক্ষতি করে। তাই এই ছবি ভারতের মতো  দেশে মুক্তি পাওয়া উচিত হয়নি। যদিও এ কথা মানতে নারাজ ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সুযোগ পেলেই তিনি সমস্ত বিরূপ সমালোচনার জবাব দেন। 


জাভেদ আখতার থেকে শুরু করে, অনেকেই এই ছবির সমালোচনা করেছেন। সমালোচকদের উদ্দেশে ‘অ্যানিম্যাল’ পরিচালকের বেলাগাম মন্তব্যে বিতর্ক আরও বেড়ে যায়। এইভাবে প্রতিক্রিয়ে দেখানোই কি সন্দীপ রেড্ডির ব্যক্তিত্ব, নাকি সবটাই 'অ্যানিম্যাল'-কে পাবলিসিটি করার উপায়, সে নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

Aamir Khan's ex-wife Kiran Rao reflects on divorce: 'We may have parted as  a couple...'
এবার সন্দীপ আক্রমণ করলেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে। সম্প্রতি মুক্তি পেয়েছে কিরণ রাওয়ের নতুন ছবি 'লাপাতা লেডিস'-এর ট্রেলার। ইতিমধ্যেই ট্রেলারটি প্রশংসিত হয়েছে। এই ছবির প্রোমোশনে এক জায়গায় কথা বলতে গিয়ে কিরণ বলিউডে সিনেমার ধরন নিয়ে নিজস্ব কিছু অভিমত প্রকাশ করেন। বলেন, সন্দীপের 'কবীর সিং', এস এস রাজামৌলির 'বাহুবলী'-তে মিসজনি ভর্তি ছিল। অথচ সেগুলো ব্লকব্লাস্টার হয়। 

Kiran Rao Reacts To Sandeep Reddy Vanga's Claim Of Misogyny In Aamir Khan's  Past Films
যথারীতি এই সমালোচনার জবাব দিতে ময়দানে নেমে পড়েন সন্দীপ। তিনি কিরণকে পরিষ্কার জানিয়ে দেন এসব কথা আগে তাঁর স্বামী আমিরকে বলতে। কারণ তিনিও 'দিল'-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। যেখানে গান ছিল 'খামবে জয়সি খাড়ি হ্যায়, লড়কি হ্যায় ইয়া ফুলঝরি হ্যায়'। এরকম ধরনের গানও তো অন্যায়, কারণ এখানেও মেয়েদের অপমান করা হয়েছে। তাহলে 'অ্যানিম্যাল'-এ সমস্যা কোথায়?

Animal director Sandeep Vanga drags Aamir Khan's problematic film Dil as he  hits back at Kiran
এর উত্তর দিতে ভোলেন না কিরণ, জানান আমির 'সত্যমেব জয়তে' অনুষ্ঠানে সবার সামনে এই গানের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি আরও জানান, রেড্ডির যদি আমিরকে নিয়ে এতই সমস্যা হয় তাহলে যেন মুখোমুখি এসে কথা বলেন।


'অ্যানিম্যাল' এখন দেখা যাবে নেটফ্লিক্সেও। রণবীর কাপুর, রশ্মিকা মন্দানা অভিনীত এই ছবিটির সিকুয়েল আসতে চলেছে, নাম 'অ্যানিম্যাল পার্ক'।


```