Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সদ্য হয়েছে বিচ্ছেদ, এরই মধ্যে ডেটিং অ্যাপে সঞ্চারী! মুখ খুললেন নিজেই

সুদীপ ও সঞ্চারীর বিচ্ছেদের খবর নিয়ে কম তোলপাড় হয়নি। সঞ্চারী সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন তাঁদের বিচ্ছেদের খবর। যদিও সুদীপ প্রথমে তা অস্বীকার করেন।

সদ্য হয়েছে বিচ্ছেদ, এরই মধ্যে ডেটিং অ্যাপে সঞ্চারী! মুখ খুললেন নিজেই

শেষ আপডেট: 27 May 2025 17:02

দ্য ওয়াল ব্যুরো: মাস খানেক আগেই সামনে এসেছে সুদীপ মুখোপাধ্যায় ও সঞ্চারী (পৃথা) চক্রবর্তীর বিচ্ছেদের খবর। নানা টানাপড়েনের পর দু'জনেই এই খবরে শিলমোহর দিয়েছেন। বিচ্ছেদের অভিঘাত কাটতে না কাটতেই নতুন প্রেমের খোঁজে সঞ্চারী? আর সেই কারণেই কি নাম লেখালেন ডেটিং অ্যাপে?

খোঁজ নিতেই উঠে এল চমকে দেওয়া তথ্য। জানা গেল, সঞ্চারী নয়, আদপে তাঁর নাম ভাঁড়িয়েই ডেটিং অ্যাপে খোলা হয়েছে অ্যাকাউন্ট। শুধু কি তাই, ছবি ব্যবহার করে বানানো হয়েছে প্রোফাইল।

আর এই কাণ্ড সম্পর্কে অবগত সঞ্চারীও। সামাজিক মাধ্যমে এ বিষয়ে সবাইকে সাবধানও করেছেন তিনি। সমাজমাধ্যমে সঞ্চারী লেখেন, "ফেক প্রোফাইল খুঁজে পাওয়া গিয়েছে। কেউ একজন আমার প্রোফাইলটি ডেটিং অ্যাপে আমার অনুমতি ছাড়াই ব্যবহার করছে। দয়া করে সাবধান হন ও এই এর বিরুদ্ধে রিপোর্ট করুন। সন্দেহজনক কিছু চোখে পড়লে অবশ্যই অভিযোগ জানান।”

সুদীপ ও সঞ্চারীর বিচ্ছেদের খবর নিয়ে কম তোলপাড় হয়নি। সঞ্চারী সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন তাঁদের বিচ্ছেদের খবর। যদিও সুদীপ প্রথমে তা অস্বীকার করেন। তবে দিন দুয়েক বাদে সুদীপ আবারও জানান, না সঞ্চারী ঠিকই বলেছিলেন। তিনি চাননি ঘটনাটি সামনে আসুক, সেই কারণেই ছলনায় আশ্রয়! এই মুহূর্তে আলাদা হলেও দু 'জনের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে যায়নি। কিছু দিন আগেই ছোট ছেলের জন্মদিন ছিল। বাবা-মা দু'জনে মিলেই করেছেন সেলিব্রেশন।


```