
ছুটির মেজাজে সামান্থা
শেষ আপডেট: 28 March 2025 20:52
দ্য ওয়াল ব্যুরো: প্রিয় অভিনেতারা কোথায় ঘুরতে যাচ্ছেন (vacation), কী করছেন, কিছুই নজর এড়ায় না অনুরাগীদের। সম্প্রতি সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) ঘুরতে গিয়েছিলেন। ছবি পোস্ট করলেন সিডনি ওয়াইল্ডলাইফ পার্ক থেকে। সারাদিন কীভাবে কাটালেন, ভাগ করে নিলেন সবার সঙ্গে সোশ্যাল মিডিয়ায়। ক্যাজুয়াল পোশাকে, হ্যাট মাথায় হালকা মেজাজে ধরা দিলেন ছবিতে (photos)।
পাহাড়ে ঘেরা ফেদারডেল সিডনি ওয়াইল্ডলাইফ পার্কে (Featherdale wildlife park) ক্যাঙ্গারু, কোয়ালার সঙ্গে মেঘাচ্ছন্ন আবহাওয়ায় একটুকরো ফুরফুরে রোদ্দুরের মতো সামান্থার উপস্থিতি। পরনে ছাইরঙা ফুলস্লিভ শার্ট, নীল জিনস। মাথায় হ্যাট চাপিয়ে ‘ডে আউটে’ মজে রইলেন অভিনেত্রী।
View this post on Instagram
সারাদিনের মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করে সামান্থা ক্যাপশনে লেখেন, ‘নেচার, অ্যানিম্যালস অ্যান্ড গুড ভাইবস!’ ক্যাঙ্গারুদের খাওয়ানো হোক বা ঘুমন্ত কোয়ালা দর্শন, সব মিলিয়ে দারুণ সময় কাটল।’ তারপর ফেদারডেল ওয়াইল্ডলাইফ পার্ক কর্তৃপক্ষের প্রশংসা করতে ভোলেননি সামান্থা।
অভিনেত্রীকে নিজের জীবন এত আনন্দ নিয়ে উপভোগ করতে দেখে ভক্তদের কৌতূহলের শেষ নেই। আশা একটাই, তাহলে কি প্রেমে পড়লেন সামান্থা (Samantha Ruth Prabhu)? তাঁর সঙ্গেই কি ঘুরতে গেছেন তিনি? এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে অনুরাগীদের মনের অন্তরে। একজন তো কমেন্টে জিজ্ঞাসাও করেন, তাঁর এইসব হাসিখুশি ছবির নেপথ্যে কে? তাঁদের সন্দেহ দূর করতে তড়িঘড়ি উত্তর দিলেন সামান্থা, ‘সিডনিতে তাঁর ট্যুরগাইড নাওমি।’ তিনিই তাঁর হাসিহাসি ছবির রহস্য।
সামান্থাকে শেষ দেখা গেছিল সিটাডেলে, যেখানে তাঁর সঙ্গে বরুণ ধওয়ানও ছিলেন। এরপর তাঁকে দেখা যেতে চলেছে রাজ অ্যান্ড ডিকের বহু প্রতিক্ষিত ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান- সিজন ৩’-তে।