Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সামান্থার বলিউড ডেবিউ! আয়ুষ্মানের বিপরীতে চমক নিয়ে আসছেন 'আন্তাভা গার্ল'

দ্য ওয়াল ব্যুরো: সাউথ ইন্ডাস্ট্রিতে রাজ করার পর এবার বলিউডে (Bollywood) ডেবিউ করতে চলেছেন সামান্থা রুথ প্রভু (Samantha)। সূত্রের খবর, চলতি বছরেই শুটিং শুরু করতে পারেন 'ও আন্তাভা' খ্যাত এই নায়িকা। বলিপাড়ায় এই গুঞ্জন শোনা যেতেই ভক্তদের মধ্যে

সামান্থার বলিউড ডেবিউ! আয়ুষ্মানের বিপরীতে চমক নিয়ে আসছেন 'আন্তাভা গার্ল'

শেষ আপডেট: 5 July 2022 14:00

দ্য ওয়াল ব্যুরো: সাউথ ইন্ডাস্ট্রিতে রাজ করার পর এবার বলিউডে (Bollywood) ডেবিউ করতে চলেছেন সামান্থা রুথ প্রভু (Samantha)। সূত্রের খবর, চলতি বছরেই শুটিং শুরু করতে পারেন 'ও আন্তাভা' খ্যাত এই নায়িকা। বলিপাড়ায় এই গুঞ্জন শোনা যেতেই ভক্তদের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা গেছে।

আল্লু অর্জুনের 'পুষ্পা- দ্য রাইজ' সিনেমার সংলাপ এখনও মানুষের মুখে মুখে ঘোরে। সিনেমার ডায়লগগুলি যেমন জনপ্রিয় হয়েছিল, তেমনই গানগুলোও তুমুল হিট হয়েছিল। 'ও আন্তাভা' গানে দুলে উঠেছিল আসমুদ্রহিমাচল। আর তাতেই গোটা দেশজুড়ে একডাকে যাঁর নাম সবাই জেনে গিয়েছিল, তিনি সামান্থা (Samantha)। পুরো নাম সামান্থা রুথ প্রভু।

অজয় দেবগন ফের পরিচালনায়! আসছে নতুন ছবি ‘ভোলা’, বিপরীতে টাব্বু

তবে শুধুই এই আইটেম ডান্স নয়, নিজের অভিনয় দিয়ে ইতিমধ্যেই সাউথের অন্যতম প্রিয় অভিনেতা হয়ে উঠেছেন সামান্থা (Samantha)। আর গতবছর 'দ্য ফ্যামিলি ম্যান ২'-এ অভিনয়ের তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যায়। অবশেষে সাউথ ইন্ডাস্ট্রি থেকে ভায়া ওটিটি হয়ে বলিউডে পা রাখতে চলেছেন সামান্থা। জানা গেছে, মায়ানগরী মুম্বইয়ে প্রথম সিনেমাতেই তিনি নায়ক হিসাবে বিপরীতে পেতে চলেছেন আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) মতো প্রতিভাবান অভিনেতাকে।

সূত্রের খবর, বলিউডের বিখ্যাত প্রোডিউসার দীনেশ ভিজানের 'ম্যাডক ফিল্মস' এই সিনেমার প্রযোজনা করছে। ইতিমধ্যেই নাকি অভিনেতাদের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন প্রযোজক। এমনকি ঠিক হয়ে গিয়েছে শুটিংয়ের ডেটও। তবে নির্মাতারা এখনও পর্যন্ত গোটা বিষয়টিই গোপনে রেখেছেন। এমনকি ছবিটি কে পরিচালনা করবেন, তাও জানা যায়নি। মনে করা হচ্ছে, এই বছরের শেষ নাগাদ শুটিং শুরু হতে পারে আয়ুষ্মান-সামান্থার (Ayushmann Khurrana) নতুন সিনেমার। আগামী বছরের শেষদিকে ছবিটির মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।


```