Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন অবতারে সামান্থা! জানালেন 'ঝুঁকি নিতে পিছপা নই...' কী চমক আসতে চলেছে?

কেরিয়ারের মধ্যগগনে দাঁড়িয়ে এমন এক ঝুঁকি নেওয়া নিয়ে কথা বললেন অকপটে। হঠাৎ কীসের কথা বলছেন অভিনেত্রী?

নতুন অবতারে সামান্থা! জানালেন 'ঝুঁকি নিতে পিছপা নই...' কী চমক আসতে চলেছে?

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

শেষ আপডেট: 30 April 2025 16:19

দ্য ওয়াল ব্যুরো: ‘ঝুঁকি না নিলে জীবনে কোনও অর্থপূর্ণ পরিবর্তনই সম্ভব নয়। আমি কখনওই ঝুঁকি নিতে পিছপা হইনি। বেশিরভাগ ক্ষেত্রে এই ঝুঁকিগুলোই সুফল দিয়েছে আমাকে।’ এমনটাই মনে করেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)।

কিন্তু হঠাৎ কী নিয়ে ঝুঁকি নেওয়ার কথা বলছেন অভিনেত্রী?

অভিনয়কে সামান্থা এখনও ভালবাসেন, তবে শুধু সেখানেই থেমে থাকতে চান না তিনি। তাই এবার প্রযোজনাতেও (producer) সমানভাবে মনোযোগ দিতে চান তিনি। তাঁর কথায়, অভিনেত্রী হিসেবে সেটে থাকাটা যতটা উত্তেজনার, প্রযোজক হিসেবে সিনেমা বানানোর (film making) গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা আরও বড় অভিজ্ঞতা।

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু তাঁর প্রথম প্রযোজনা ‘শুভম’ (Subham Movie) নিয়ে ভীষণ ব্যস্ত। তার মধ্যেই তিনি কেরিয়ারের মধ্যগগনে দাঁড়িয়ে এমন এক ঝুঁকি নেওয়া নিয়ে কথা বললেন অকপটে। ১৫ বছরের অভিনয়জীবনের অভিজ্ঞতা থেকে তিনি জানালেন, ঝুঁকি নেওয়া মানে তা শুধু সাহসের কথা নয়, বরং সেটা জীবনে এগোনোর জন্যও ভীষণভাবে দরকার। তাঁর কথায়, এখন আর ভয় নয়, বরং আবেগ আর নতুন কিছু করার উদ্দেশ্যই জীবনে পথচলায় তাঁর প্রধান চালিকাশক্তি।

প্রযোজক হিসেবে, বিশেষত যখন এটি তাঁর প্রথম প্রযোজনা, তখন ঝুঁকি তো থাকবেই। তবে সে ভয় কীভাবে সামলালেন সামান্থা? তাঁর সটান জবাব, ‘দীর্ঘ ১৫ বছরের অভিজ্ঞতায়, এখন আমি জানি কোন গল্পগুলো বলার মতো এবং কোনটা নয়।’

এই নতুন যাত্রায় তাঁর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ট্রা লা লা মুভিং পিকচার্স (Tra La La Moving Pictures) এর কথাও বলেন সামান্থা। তিনি জানান, ‘আমাদের টিম দুর্দান্ত। আমরা একে অপরকে পুরোপুরি সমর্থন করি। আমাদের লক্ষ্যই হল মন দিয়ে কাজ করা এবং তা পৌঁছে দেওয়া মানুষের কাছে, সাধারণমানের কিছু নয়।’

সামান্থা মনে করেন, তাঁর যাত্রা সবে শুরু হয়েছে। এখনও আরও অনেক কিছু শেখার, জানার রয়েছে তাঁর। প্রযোজক হিসেবে কী ধরনের গল্প বলতে চান অভিনেত্রী?

সামান্থা জানালেন, ‘আমি নিজেকে নির্দিষ্ট কোনও ধরনে বাঁধতে চাই না। নানা স্বাদের গল্প নিয়ে কাজ করতে চাই। তবে আমি একজন নারী, ফলে আমার দৃষ্টিভঙ্গিও নিশ্চয়ই প্রভাব ফেলবে আমার গল্প বাছাইয়ের ধরনে। এটা কোনও বাধা তো নয়ই, বরং একটি আলাদা লেন্স বলা যায়। এ এক আলাদা দৃষ্টিভঙ্গি, যার মাধ্যমে আমি গল্প বলার চেষ্টা করব।’

অপেক্ষার প্রহর গোনা শুরু হয়ে গেছে ‘শুভম’-এর জন্য, যার ট্রেলার মুক্তি পেয়েছে ২৯ এপ্রিল। ট্রেলার যা ইঙ্গিত দিচ্ছে, তাতে এটি এক ভিন্ন ধাঁচের পারিবারিক বিনোদনমূলক ছবি হতে চলেছে। সব মিলিয়ে হাসি, রোমাঞ্চ, আতঙ্ক আর হৃদয়ছোঁয়া নানা মুহূর্তের সাক্ষী হতে চলেছেন দর্শক।

বলিউডে অভিনেতা-অভিনেত্রীদের অনেকরই নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। শুধুমাত্র অভিনয়ের জগতেই তাঁরা আর আবদ্ধ হয়ে থাকছেন না, পাশাপাশি বেছে নিচ্ছেন এই বাণিজ্যিক রাস্তাও।


```