
সামান্থা ও তাঁর বাবা জোসেফ প্রভু
শেষ আপডেট: 29 November 2024 18:16
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর বাবা জোসেফ প্রভু প্রয়াত। সামান্থা নিজেই তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে বাবার মৃত্যু সংবাদ শেয়ার করেন।
বাবা জোসেফ রুথ প্রভুর মৃত্যুর পর শোকে মূহ্যমান সামান্থা লেখেন, 'যতক্ষণ না পর্যন্ত তোমার সঙ্গে দেখা হচ্ছে বাবা...'।
সামান্থার জন্ম চেন্নাইতে। তাঁর বাবা জোসেফ একজন তেলুগু অ্যাংলো-ইন্ডিয়ান। অভিনেত্রীর বাবার মৃত্যুর খবরে অনুরাগীরা ও শুভাকাঙ্ক্ষীরা সমবেদনা জানিয়েছেন।
ক'দিন আগেই এক সাক্ষাৎকারে বাবা জোসেফকে নিয়ে কথা বলেন সামান্থা। তিনি জানান, অনেক বিষয়ে তাঁর বাবা তাঁকে সমর্থন করেননি। অভিনেত্রীকে নাকি প্রায়ই তাঁর বাবা 'আনস্মার্ট' বলতেন। তা নিয়ে বেশ কিছুটা কষ্টও জমা হয়েছিল বলে জানান অভিনেত্রী।
সম্প্রতি মুক্তি পায় সামান্থ অভিনীত 'সিটাডেল হানি বানি'। যেখানে বরুণ ধাওয়ানের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করেন। 'সিটাডেল হানি বানির' সাকসেস পার্টির পরপরই সামান্থার বাবার প্রয়াণের খবর এল।
আবার এদিকে ৪ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা তার প্রাক্কালেই ২৯ নভেম্বর, শুক্রবার হায়দরাবাদে সাতসকালে গায়ে হলুদ সারলেন নাগা-শোভিতা। ফাঁস হয়েছে দক্ষিণী রীতিতে তাঁদের মঙ্গলস্নানের ছবিও। তারপরেই সামান্থার পরিবার থেকে এল এমন দুঃসংবাদ। নেটিজেনরা এই দুই ঘটনার মধ্যে মিল খুঁজে পাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই প্রশ্ন, তবে কি নাগা চৈতন্যর বিয়ের চিন্তাতেই এমন অঘটন?