Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিনেমা ইন্ডাস্ট্রি থেকে সরে যাচ্ছেন সামান্থা! কী হল অভিনেত্রীর?

দ্য ওয়াল ব্যুরো: সিনেমা জগৎ থেকে এবার লম্বা বিরতির পথে 'আন্তাভা গার্ল'? বি টাউনের অন্দরে কান পাতলে এমনই খবর উঠে আসছে। হিন্দি এবং দক্ষিণী, দুই ইন্ডাস্ট্রি সূত্রেই খবর পাওয়া যাচ্ছে যে, শারীরিক অসুস্থতার কারণে (Health Issue) রুপোলি দুনিয়া থেক

সিনেমা ইন্ডাস্ট্রি থেকে সরে যাচ্ছেন সামান্থা! কী হল অভিনেত্রীর?

শেষ আপডেট: 20 December 2022 10:31

দ্য ওয়াল ব্যুরো: সিনেমা জগৎ থেকে এবার লম্বা বিরতির পথে 'আন্তাভা গার্ল'? বি টাউনের অন্দরে কান পাতলে এমনই খবর উঠে আসছে। হিন্দি এবং দক্ষিণী, দুই ইন্ডাস্ট্রি সূত্রেই খবর পাওয়া যাচ্ছে যে, শারীরিক অসুস্থতার কারণে (Health Issue) রুপোলি দুনিয়া থেকে অনির্দিষ্টকালের জন্য সরে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। ফিরিয়ে দিচ্ছেন একের পর এক হিন্দি ছবির (Bollywood Films) অফারও।

দক্ষিণী ছবি থেকে তাঁর উত্থান হলেও হিন্দি ওয়েব সিরিজ 'ফ্যামিলি ম্যান ২'-এ অভিনয় করে গোটা দেশেই জনপ্রিয়তা পান সামান্থা। এরপর 'পুষ্পা দ্য রাইস' ছবিতে আইটেম সং 'ও আন্তাভা'-তে নাচ করে তাঁর খ্যাতি আরও বেড়ে যায়। এরপর হাতে আসতে থাকে একের পর এক হিন্দি ছবির অফার। সবমিলিয়ে কেরিয়ারের সোনালি সময় বেশ উপভোগ করছিলেন অভিনেত্রী।

কিন্তু এই আনন্দ দীর্ঘস্থায়ী হল না। মায়োসাইটিস রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই বড় সমস্যার মুখে পড়েছিলেন তিনি। তাঁর মুক্তি পাওয়া শেষ ছবি 'যশোদা'র প্রচারেও যেই কারণে থাকতে পারেননি। সম্প্রতি আমেরিকা থেকে চিকিৎসা করে দেশে ফিরেছিলেন। পরবর্তী পর্যায়ে যা যা চিকিৎসা হওয়ার কথা, সব এখানেই চলছিল। কিন্তু এরমধ্যেই ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।

জানা গেছে, এইমুহূর্তে বিজয় দেবেরেকোন্ডার সঙ্গে একটি ছবিতে অভিনয় করছেন সামান্থা। সূত্রের খবর, ৬০ শতাংশ শ্যুটিংয়ের কাজ ইতিমধ্যেই শেষ। বাকিটাও চলতি মাসের মধ্যে সেরে ফেলা হবে। এরপরই বিরতি নেবেন অভিনেত্রী। যার ফলে তাঁর হাতে থাকা সমস্ত কাজ তিনি বাতিল করে দিচ্ছেন। বেশিরভাগ ছবিরই কাজ বর্তমানে পিছিয়ে দেওয়া হচ্ছে বলে খবর। তবে কয়েকটি ছবিতে সামান্থার পরিবর্তে অন্য অভিনেত্রীর খোঁজ করাও শুরু হয়ে গিয়েছে।

মায়োসাইটিসে আক্রান্ত সামান্থা, বিরল রোগ নিয়ে কী বলছেন ডাক্তাররা!


```