Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘হৃতিককে দেখতে এমন কিছু ভাল নয়, দশে সাত’! সামান্থার কাছে প্রাক্তন নাগাই পেলেন পুরো নম্বর

বলিউডের 'গ্রিক গড' প্রসঙ্গে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু যেন এক্ষেত্রে ব্যতিক্রম। তাঁর এটা স্পষ্ট কথা, চেহারায় হৃতিকের প্রতি তিনি অতটাও মুগ্ধ নন।

‘হৃতিককে দেখতে এমন কিছু ভাল নয়, দশে সাত’! সামান্থার কাছে প্রাক্তন নাগাই পেলেন পুরো নম্বর

হৃতিককে নিয়ে কী বললেন সামান্থা

শেষ আপডেট: 17 April 2025 12:21

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ বলছে সারা বিশ্বে সুপুরুষদের তালিকায় তিন নম্বরে রয়েছে বলিউডের গ্রিক গড তথা হৃতিক রোশনের (Hrithik Roshan) নাম। তাঁর সুঠাম দেহ, ওরকম চোখ- তাতে মাতোয়ারা অসংখ্য অনুরাগী। কিন্তু অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) যেন এক্ষেত্রে ব্যতিক্রম। তাঁর কাছে এটা স্পষ্ট কথা, চেহারায় হৃতিকের প্রতি তিনি অতটাও মুগ্ধ নন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সামান্থার এক পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। সেখানে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল বিভিন্ন অভিনেতাকে নিয়ে তাঁর মতামত। মহেশ বাবুকে তিনি দিলেন '১০-এর মধ্যে ১০'। বললেন, ‘মহেশ বাবু? এটা আমাকে একটুও ভাবতে হবে না, সোজা ১০/১০।’ কিন্তু হৃতিকের ক্ষেত্রে তাঁর নম্বর অনেকটাই কম। পরিষ্কার জানালেন, ‘সবাই হয়তো আমার ওপর রেগে যাবে, কিন্তু হৃতিকের চেহারা আমার তেমন ভাল লাগে না। তাঁকে সাতের বেশি দিতে পারব না।’

প্রাক্তন স্বামী নাগা চৈতন্যকে তিনি ১০-এ ১০ দিয়েছেন, আর রণবীর কাপুর পেলেন ৮/১০। শাহিদ কাপুর প্রসঙ্গে মজা করে তিনি বলেন, ‘ওঁর ছবি ‘কামিনে’-এর আগে আমার থেকে ১০-এ ৪ পেলেও কামিনের পর সেটা বেড়ে গেছে। ১০-এ ৯ দেব।’

এই মুহূর্তে সামান্থা অভিনয় করছেন ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ ছবিতে। তবে তাঁর ও বরুণ ধাওয়ানের ‘সিটাডেল: হানি বানী’ দ্বিতীয় সিজনের জন্য আর ফিরে আসছে না। সিরিজটির গল্প মিশে যাবে প্রিয়াঙ্কা চোপড়া ও রিচার্ড ম্যাডেনের মূল সিরিজ ‘সিটাডেল’-এর সঙ্গে।

অন্যদিকে, হৃতিক এখন ব্যস্ত রয়েছেন ‘ওয়ার ২’ ছবির শ্যুটিংয়ে, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন জুনিয়র এনটিআর ও কিয়ারা আডবাণী। অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিটি মুক্তি পেতে পারে এই বছর ১৪ আগস্ট। এরপর হৃতিক মন দেবেন কৃশ ৪ ছবির কাজে, যেখানে তিনি শুধু অভিনয়ই করবেন না, থাকবেন পরিচালক হিসেবেও।


```