
সামান্থা প্রভু
শেষ আপডেট: 26 November 2024 17:31
দ্য ওয়াল ব্যুরো: সামান্থা রুথ প্রভু, (Samantha Ruth Prabhu, Samantha Prabhu) দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান এবং বহুমুখী অভিনেত্রী। তেলুগু তারকা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে তিনি যে সামাজিক চাপ এবং জন বিচারের মুখোমুখি হয়েছেন সে সম্পর্কে মুখ খুললেন অভিনেত্রী। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, সামান্থা তাঁর বিবাহবিচ্ছেদের পরে ‘সেকেন্ড-হ্যান্ড’ লেবেল হওয়ার কথা বলেন।
ভারতীয় সমাজে পুরুষতন্ত্র এবং যৌনতার যে বিস্তার ঘটেছে তা ধরা পড়েছে সামান্থার কথায়।
“যখন একজন মহিলা বিবাহবিচ্ছেদের মধ্যে দিয়ে যায়, সমাজে অনেক লজ্জা এবং কলঙ্কের মুখোমুখি হতে হয় তাঁকে। আমার ক্ষেত্রেও এটা হয়েছে। 'সেকেন্ড হ্যান্ড, 'ব্যবহৃত' এবং আমার ‘জীবন বরবাদ’ এমন ধরণের প্রচুর মন্তব্য পেয়েছি। এমন এক কোণে ঠেলে দেওয়া হয় আপনাকে, যেখানে আপনার মনে হবে আপনি বারবার ব্যর্থ হচ্ছেন, কারণ এক সময়ে আপনি বিবাহিত ছিলেন এবং এখন আপনি আর বিবাহিত নন। আমি বিশ্বাস করি, যে পরিবার এবং মহিলারা এমন ঘটনার মুখোমুখি দাঁড়িয়েছে, তাঁদের কাছে এটা মেনে নেওয়া কতটা কঠিন হতে পারে, ’ সাক্ষাৎকারে, সামন্থা বলেন।
View this post on Instagram
প্রত্যয় ভরা তাঁর কণ্ঠে, তিনি যোগ করেন যে তিনি আজ সুস্থ হয়ে উঠেছেন এবং এখন একটি সুখী জীবন যাপন করছেন।
‘আমি এখন খুব খুশি। আরও শিখছি, বেশ কিছু বড় কাজ করছি, এবং পরবর্তীতে আরও নতুন কিছুর অপেক্ষায় রয়েছি,’ সামন্থা বলেন। শুধু তাই নয় সে সব ভিত্তিহীন বক্তব্য এবং তাঁর বিবাহবিচ্ছেদের পরবর্তীতে গুজব যারা ছড়িয়েছিল, তাদের বিরুদ্ধে প্রতিবাদও করেন সামান্থা।
প্রসঙ্গত, কয়েক দিন পরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সামান্থা প্রভুর প্রাক্তন স্বামী নাগা চৈতন্য (Naga Chaitanya)। কনে শোভিতা ধুলিপালা (Sobhita Dhulipala)। পরের মাসের চার তারিখে শুভ পরিণয়। স্টারস্টাডেড এমন বিয়ে নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এর মধ্যেই এক বিস্ফোরক বক্তব্যের উদ্রেক! অভিনেত্রী সামান্থা প্রভু অর্থাৎ নাগা চৈতন্যর প্রাক্তন স্ত্রী সটান বললেন, প্রাক্তনকে দামি দামি উপহার কিনে দেওয়া তাঁর কাছে সবচেয়ে অপ্রয়োজনীয় খরচ ছিল!
কয়েক দিন আগে সামান্থা এবং বরুণ অভিনীত ওয়েব সিরিজ ‘সিটাডেল হানি বানি’। সিরিজের প্রমোশন নিয়ে একটি চ্যাট শোয়ে উপস্থিত ছিলেন বরুণ ধাওয়ান। বরুণ সামান্থাকে প্রশ্ন করেন, ‘এমন কোনও অপ্রয়োজনীয় কারণ আছে, যার জন্য প্রচুর টাকা খরচ করেছো?’ উত্তরে সামান্থা বলেন, ‘প্রাক্তনকে দেওয়া দামি উপহার’
বরুণ ধাওয়ান (Varun Dhawan) হেসে জিজ্ঞেস করলেন, ‘তাও কত?ֹ’ ‘সুপার ডিলাক্স’ অভিনেত্রী এক মুহূর্তের জন্য থেমে খানিক হেসে উত্তর দেন, ‘বেশ অনেকটা।’