Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মায়োসাইটিসে আক্রান্ত সামান্থা, বিরল রোগ নিয়ে কী বলছেন ডাক্তাররা!

দ্য ওয়াল ব্যুরো: বিরল রোগে আক্রান্ত 'ও আন্তাভা' খ্যাত সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। সম্প্রতি ইনস্টাগ্রামে জানিয়েছেন, তিনি মায়োসাইটিসে (Myositsis) আক্রান্ত হয়েছেন। এটি একটি অটো ইমিউন রোগ। সামান্থা এই রোগের কথা যেভাবে সর্বসমক্ষে

মায়োসাইটিসে আক্রান্ত সামান্থা, বিরল রোগ নিয়ে কী বলছেন ডাক্তাররা!

শেষ আপডেট: 30 October 2022 10:19

দ্য ওয়াল ব্যুরো: বিরল রোগে আক্রান্ত 'ও আন্তাভা' খ্যাত সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। সম্প্রতি ইনস্টাগ্রামে জানিয়েছেন, তিনি মায়োসাইটিসে (Myositsis) আক্রান্ত হয়েছেন। এটি একটি অটো ইমিউন রোগ। সামান্থা এই রোগের কথা যেভাবে সর্বসমক্ষে বলেছেন, তা সত্যিই তারিফযোগ্য। কারণ, সাধারণ মানুষ যেভাবে নিজের রোগের কথা লুকিয়ে রাখেন, তা সমস্যার হয়ে যায় একটা সময়ের পর। তাই একজন সেলেব্রিটি হয়ে তিনি যে অনেককেই অনুপ্রাণিত করলেন, সেকথা বলাই বাহুল্য।

সম্প্রতি 'যশোদা' নামের একটি ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। যেখানে প্রধান চরিত্রে দেখা গেছে সামন্থাকে। নজরকাড়া উপস্থিতিতে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এরমধ্যেই হঠাৎ নিজের ইনস্টাগ্রামে হাতে সূচ লাগানো একটি ছবি পোস্ট করেন সামান্থা। তারপরেই তিনি সবাইকে জানিয়ে দেন যে তিনি মায়োসাইটিস রোগে আক্রান্ত।

Samantha Ruth Prabhu, Myositis

এই অসুখটি আদতে কী?

মায়োসাইটিস হল অটোইমিউন অসুখ। এই রোগ এখনও বিরল। অর্থাৎ এক্ষেত্রে শরীর নিজের বিরুদ্ধেই কাজ করে। এর কিছু লক্ষণও ফুটে ওঠে। এই রোগে কোনও ব্যক্তি আক্রান্ত হলে তাঁর পেশিতে প্রদাহ হয়। প্রথমেই সতর্ক হতে পারলে কিছুটা হলেও সমস্যার সমাধান করা যায়। নাহলে ধীরে ধীরে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ দুর্বল হয়ে মৃত্যু অবধি হতে পারে।

ডাক্তাররা বলছেন, সবারই এই অসুখ হতে পারে। কোনও নির্দিষ্ট বয়স নেই। যে কোনও বয়সে এটা হতে পারে। তবে দেখা গিয়েছে যে পুরুষের তুলনায় মহিলাদের এই সমস্যা হয় বেশি। তাই মহিলাদের এমন অসুখ নিয়ে প্রথম থেকেই সতর্ক হওয়া প্রয়োজন। শুরুতেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, এমনটাই বলছেন রোগের বিশেষজ্ঞরা।

রাতে খেয়েই শুয়ে পড়ছেন? খাওয়াদাওয়ার পরে হাঁটাহাঁটির উপকারিতা অনেক


```